somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ টাকার পরোটা!

২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২/৪ টাকা দামের পরোটা ১৫ টাকায় খেয়েছেন কখনো? যদি না জেনে খেয়ে থাকেন বুঝেন অবস্থা কী। প্রচণ্ড খিদেয় হয়তো গপাগপ ছয়টা পরোটা খেয়ে ফেললেন, দাম দিতে গিয়ে বুঝলেন যাহা খাইয়াছেন মোটেও ভালো খান নাই।

প্রথম আলোর বন্ধুসভা ও রস আলোর কয়েকজন লেখকের এই অবস্থা হয়েছিল। তাও আবার কোন দিন জানেন প্রথম আলোসহ সারাদেশের বদলানোর দিন। বন্ধুরা কক্সবাজারে বদলানোর শপথ নিয়ে ফেরার পথে আর পুরো বাংলাদেশে ঘড়ির কাটা বদলানোর সময় এই ঘটনা ঘটে। অর্থাৎ ১৯ জুন।

সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন আমি সেই গাড়িতে ছিলাম। আমি রাতে খেয়েই গাড়িতে উঠেছিলাম। জানা ছিল হাইওয়েতে যে রেস্তোরার সামনে থামবে গলাকাটা দাম রাখবে। তো প্রথম আলোর বন্ধুরা কাজ করতে করতে সময় না পাওয়ায় গাড়িতে উঠার আগে খেতে পারে নি। রাত ১১টার আগে গাড়ি থামলো কক্সবাজারের চকরিয়ার ইনানী রিসোর্টে।

গাড়ি ছাড়ার সময় শুনলাম, এক বন্ধু খুব উত্তেজিত। কারও কাছে ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ক্যামেরা আছে কিনা জানতে চাচ্ছে। উদ্দেশ্য খাবারের মেনুর একটা ছবি তোলা। পারলে রস আলো নয়তো বন্ধুসভায় ছাপানো। তারাই জানালেন ১৫টাকা করে পরোটা, ৩০ টাকা করে ডিমের আমলেট, আর ৬০ করে ছোট বার্গার খেয়ে এসেছে। খাওয়ার আগে তাদের টেবিলে নাকি মেনু ছিল না।

তবে তাদের সঙ্গে আরেকটা মজার ঘটনা ঘটেছে। আমাদের মার্সিডিজ বেঞ্চে সাউদিয়া এস আলম গাড়ির চালক সে নাকি তার খাওয়ার বিলও ওই বন্ধুদের সঙ্গে যুক্ত করে দিয়েছে।

অর্থাৎ নিজেদের বাড়তি বিল তার ওপর চালকের বিল। বোঝেন কী অবস্থা!



১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×