"কী খাবেন? রুটি না পরাটা?" মুদি দোকানদারের প্রশ্ন
উত্তরা ১৫ নং সেক্টরের গোলচত্তরে দেশি গরুর খাঁটি দুধের চা (সাইন বোর্ডে লেখা) পান করিয়া আলু পুরি খাইব মন স্থির করিয়া সকলে মিলিয়া যখন তাফালিয়া পানে গমন করিলাম, তখন বাটী হইতে গৃহিনী দূরভাষ মারফত একখানা ফর্দ শুনাইয়া দিলেন। ফর্দখানা মনে করাইয়া দিবার ভার সঙ্গী আসলাম চাচা কে দেওয়া হইল। অতঃপর তাফালিয়া পৌছিয়া শ্রীকান্তের আলু পুরি ভক্ষণ করিয়া বাটীর পানে ছুটিলাম। পথিমধ্যে আসলাম চাচা তাঁহার কর্তব্য যথাযথভাবে পালন করিলেন কিন্তু বাধ সাধিল অন্য জায়গায়।
ফর্দের একটি আইটেম ছিল খোলা আটা (প্যাকেটের নয়)। যাহোক দোকানদারকে জিজ্ঞাসা করিয়া জ্ঞাত হইলাম খোলা আটা আছে। দাম শুনিতেই মনে খটকা লাগিলো; ৩০ টাকা প্রতি কিলোগ্রাম। দোকানদার বললেন ১ নং দোতলা বাস আটা। উনি বস্তাটিও দেখাইলেন। সমস্যার শুরু এখানেই----! বস্তার গায়ে স্পষ্টাক্ষরে লেখা রহিয়াছে ১ নং ময়দা। বিষয়টি তাঁহার নজরে দিতেই অত্যন্ত আস্থার সাথে তিনি বলিলেন এটা আটা এবং ময়দা দুই কাজেই ব্যবহার করা যাবে। যাহোক তাঁহার উত্তরে সন্তুষ্ট হইতে না পারিয়া অন্য দোকানে গমন। যথারীতি একই ঘটনা ঘটিল। আটা না কিনিয়া ভালো মানের খোলা আটার সন্ধানে জহুরা মার্কেটে আগমন। কিন্তু এখানে আমি চাইলাম খোলা ময়দা। দোকানদার একই ভঙ্গিতে বস্তা দেখাইলেন। তারপর যখন খোলা আটা চাইলাম তখন বলিলেন আপনি কোন টি চান? কী খাবেন? রুটি না পরাটা?
কী খাব তা বলিতে পারিব না, আমার খোলা আটা চাই-আমার সহজ স্বীকারোক্তি। -----------
ব্যর্থ হইয়া প্যাকেটের গায়ে আটা লেখা দেখিয়া ২ কেজি প্যাকেটের আটা লইয়া বাটীতে পৌছিলাম।
পুনশ্চঃ বর্তমানে কৃষক পর্যায়ে ১ মন গমের দাম ১২০০ টাকা (টিআর/কাবিখার বেলাতে ভিন্ন)। প্রতিমণ গম ভেঙ্গে আটা করতে লাগে ২০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি আটার মূল্য লাভ ছাড়া কমপক্ষে ৩৫ টাকা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




