somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়! কমিশন্ড অফিসার পদে যোগদানের এই কি লক্ষ্য?

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় বছরখানিক আগে আমি একবার কমিশন্ড অফিসার পদে যোগদানের একটি বিজ্ঞাপন পড়েছিলাম। কেন পড়েছিলাম তা নির্দিষ্ট করে মনে নেই এখন। বিজ্ঞাপনে কমিশন্ড অফিসার পদে ‘প্রাপ্ত সুযোগ-সুবিধা’ শিরোনামে বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমন ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ।
নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং দেশে বিদেশে উন্নতমানের চিকিৎসা লাভের সুযোগ।
নির্ধারিত শর্ত সাপেক্ষ ডিওএইচএস-এ প্লট/ফ্যাট প্রাপ্তির সুবিধা।
বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারি সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুবিধা।
নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ।
দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা।

এরপর আমি কমিশন্ড অফিসার পদে আরো দুয়েকটি বিজ্ঞাপন দেখলাম ওগুলো আছে কি-না তা দেখার জন্য। দেখালাম আছে। আজ শুক্রবার কমিশন্ড অফিসার পদে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম। সেখানেও এ সুযোগসুবিধার কথা বর্নিত আছে। আজকের বিজ্ঞাপন থেকে উপরোক্ত বিষয়গুলো তুলে ধরলাম।
কমিশন্ড অফিসার পদে নিয়োগ লাভের পর বর্নিত সুযোগ সুবিধাদি দেখে আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে। শান্তি মিশনে যোগ দিয়ে আর্থিক স্বচ্ছলতা অর্জন, ঢাকায় প্লট/ফ্যাট আর বাড়ির মালিক হওয়া কি সেনা অফিসার পদে যোগদানের উদ্দেশ্য? সেনা কর্মকর্তা হওয়া কি এখন নিতান্তই একটি চাকরিতে পরিণত হয়েছে? এটাকে কি স্মার্ট জব হিসেবে বিবেচনা করবে তরুনরা? এই কি এখন সেনা কর্মকর্তা হওয়ার লক্ষ্য আর উদ্দেশ্য?

সেনা কর্মকর্তারা এসব সুযোগ সুবিধা পাক তা নিয়ে আমার একটুও আপত্তি নেই। আরো বেশি পেলেও আপত্তি নেই। প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হয় যেখানে সে ধরনের একটি মহান ব্রতী কাজে এ ধরনের ুদ্র লোভনীয় জিনিসগুলো সামনে না আনলেই কি নয়? আমার এ ধারণা নিশ্চয়ই মিথ্যা নয় যে, একটা মহান ত্যাগী উদ্দেশ্য থাকে তরুনদের সেনাবাহিনীতে যোগদানের পেছনে । কিন্তু একজন তরুন যখন জানবে সেনা অফিসার হলে সে রাতারাতি শান্তি মিশনে গিয়ে অনেক টাকার মালিক হতে পারবে, ঢাকায় প্লট, বাড়ির মালিক হতে পারবে অতি সহজে তখন সেনাবাহিনীতে যোগদানের আসল উদ্দেশ্যই তার মন থেকে হারিয়ে যেতে পারে না কি? একজন তরুন শুধুমাত্র মহান দেশপ্রেম, দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত সে, তার জীবনের বিনিময়েও হলেও দেশের স্বাধীনতা, মানুষের মুক্ত পদযাত্রা অব্যাহত থাকুক এ নেশা, চিন্তা থেকেই সে সেনাবাহিীনতে যোগ দিক। তার মনে আর কোন লোভ লালসা না থাক সেটাই তো হওয়া উচিত তাই নয়কি? তারপর তার জীবনে যুদ্ধের সুযোগ না আসুক, জীবন দেবারও সুযোগ না আসুক কিছুই যায় আসেনা। উন্নত জীবনের সব সুযোগ সুবিধা সে পাক; তাতেও কোনই আপত্তি নেই। কিন্তু শুরুর উদ্দেশ্যটা মহানই থাক, থাকা উচিত। সেনাবাহিনীতে যোগদানের শুরুতে সে শুধু জানুক এখানে কিছই পাবার নেই। বরং পুরোটাই দেবার। মানব জীবনের সবচেয়ে মূল্যবান প্রাণ পর্যন্ত যেকোন সময় বিলিয়ে দিতে হতে পারে দেশের জন্য। সে শুধু এটাই জানুক। শুধু এটুকু জানার মধ্য দিয়ে যখন একজন সেনাবাহিনীতে যোগ দেবার সিদ্ধান্ত নেবে তখনই কেবলমাত্র সেনাবাহিনী একঝাক সাচ্চা তরুন পাবে। কিন্তু কমিশন্ড অফিসার পদে যোগদানের আগে যখন তাকে জানানো হবে এখানে শান্তি মিশনে যোগ দিয়ে ভাল পরিমান অর্থের মালিক হওয়া যায়, ঢাকায় বাড়ির মালিক হওয়া যায় নিশ্চিন্তে নির্ঝামেলায় তখন চাকরির তীব্র প্রতিযোগিতার বাজারে একজন তরুন সেনা অফিসার পদে যোগদেয়াকে একটি ভাল বিকল্প হিসেবে বেছে নেয়ার কথা চিন্তা করতেই পারে। তার মনে দেশ প্রেম, দেশের জন্য জীবন দেয়া এসব উদ্দেশ্য মাইনর হয়ে যেতেই পারে। এটি যে ঘটছেনা তা কি অস্বীকার করা যাবে? বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষায় ফার্স্ট কাস পাওয়া অনেক মেধাবী তরুনও এখন তার সব বিকল্প পছন্দের তালিকায় এক নম্বরে স্থান দেয় কমিশন্ড পদে যোগদানকে। ভাল করে বুকে হাত রেখে জিজ্ঞাসা করুন আসলে তারা কি জন্য এ পদে যোগ দিতে চায়? সেটা কি দেশরক্ষা না সুনিশ্চিত উন্নত জীবন যাপনের নিশ্চয়তা?

আমার মতে দেশরক্ষাকারী বাহিনীতে যোগদানের মত একটি মহান কাজের পেছনে ুদ্র এ লোভ লালসার বিষয়গুলোকে এভাবে সামনে না আনাই ভাল। ঢাকঢোল না পিটিয়েই এগুলো তাদের দিয়ে দিন। কোন আপত্তি নেই। বরং এ পদে যোগদানের পর তার জীবনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, তাকে কি কি কঠিন দায়িত্ব পালন করতে হবে সেসব বর্ননা করুন বিজ্ঞাপনে । তাহলেই সেনাবাহিনী আরো ত্যাগী তরুনদের পাবে আশা করি।









৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×