বিদ্রোহী সুর বাজুক আরেক বার
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওদের ফণায় আগুন জ্বালো
কানফাটা হুংকার
বঙ্গদেশে বিদ্রোহী সুর
বাজুক আরেকবার ।
বদলে গেছে সোনার স্বদেশ
নিচ্ছে নতুন বেশ
আমজনতা ফুঁসকে আছে
বাচাঁর নাইকো রেশ -
গনতন্ত্র বদলে গিয়ে
নতুন পলিটিক্স
ভিনদেশীদের প্রবঞ্চনা
হচ্ছে এসে মিক্স ।
লাগাম ছাড়া আকাম করে
দিন বদলের সুরে
দালান বাড়ি একশ তলার
নিজের পকেট ভরে ।
আগের রাতে প্রশ্ন দিয়ে
শিক্ষার হারে টপ
দিনে দিনে যাচ্ছে বেড়েই
বেকার বিপ্লব ।
আইন বিভাগে মগের মুল্লুক
দেখার কেহ নাই
আমজনতা পায় না খুজে
বেচেঁ থাকার ঠাঁই ।
রক্ত চোষা সব হায়েনার
স্বাধীনতার নামে
থমকে আছে দেশের চাকা
ঘুষের ট্রাফিক জ্যামে ।
আমাদের দাবি আমাদের দাবি
মানতে হবে মানতে হবে
সময় আজ আতর্নাদে
এমন স্লোগান থামবে কবে ?
ভীমরুলের ডানায় ফুটুক
ফুলকা আগুনের
ভয় করিনা শাসন ত্রাসন
সাক্ষী অয়নের ।
সব গাফিলের মস্তকে আজ
জ্বালাবো অগ্নিশিখা
আমি সংগ্রামী মহা বিদ্রোহী
মন্ত্র বিজয় শিখা ।
নজরুল নেই তাই বলে কি
থেমে যাবে সে সুর ?
বিদ্রোহী বিদ্রোহী নবীণ প্রবীণ
ভাঙ্গো ঘুমের ঘোর ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন