প্রথম রায়ে মৃত্যুদণ্ড, দ্বিতীয় রায়ে যাবজ্জীবন, তৃতীয় রায়ে কি তবে মৃদু তিরস্কার করে ছেড়ে দেওয়া হবে?
স্বাধীন দেশে একুশের মাসে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্বাধীনতার শত্রুরা হরতাল দিচ্ছে। কার জন্য? রাজাকার আলবদর আশশামস এর প্রধান আর গণধর্ষক আর গণহত্যাকারীদেরকে মুক্তি দিতে হবে! এ লজ্জা কোথায় রাখি?
পদ্মা সেতু, হলমার্ক, শেয়ারবাজার ইত্যাদি ইস্যুতে ‘কৃতীত্বের সাথে’ ব্যর্থ হবার পর বাঙালি পথ চেয়ে বসেছিলো যোদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটিতে তাদের অবস্থান দেখার জন্য। সরকার এখানেও ব্যর্থ হয়েছে। শুধু তা-ই নয় সকল নৈতিক শক্তিকে পদদলিত করে চরম ডিগবাজি খেয়েছে! এরা যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলো সেটাই বিশ্বাস করতে পারছি না।
যোদ্ধাপরাধের বিচারের ইস্যু নিয়ে এমন একটি লেজে-গোবরে অবস্থায় এসে উপনীত হবে, তা কে আশা করেছিলো এই আওয়ামীলীগ সরকারের কাছ থেকে?
তাই বলছি এতো ব্যর্থতা নিয়ে এ দল কীভাবে জনগণের কাছে গিয়ে দাঁড়াবে আবার নির্বাচিত হবার জন্য? এরা তো ভালো মতো ফেইলটাও করতে পারলো না! সরাসরি ব্যর্থতা/অনিচ্ছা স্বীকার করলে হয়তো জাতি আশা করতো না তাদেরকে নিয়ে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



