দিনের আলোর গ্রন্থিতে গ্রন্থিতে রাঙা আছে মজদুর,
তোমার স্বপ্ন
ও মজদুর ,তোমার কৃষাণীর ভালবাসা,
ভালবাসার শস্যদানা জ্বলে জ্বলে দ্বিগুণ
এ তোমার আপন, পরম আপন সোনা –সবুজ।
ও মজদুর ,ঘামে কেনা মাটিতে ফলা ভালবাসা
লুটে যায়, লুটে খায় । রাঙা স্বপ্ন বোনা দিনের অবশেষে
একা! মজদুর আর কৃষাণীর ভালবাসা একা!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




