অনুভুতিকে শাসন করে রাখতে চাই না
অনুভবের সাথে মিশে থাকা পরম বাঞ্ছা
জুড়ে থাকা প্রাণে, পত্রপল্লবের মতো
আপন হয়ে থাক না সে তাঁর মতো।
একান্তে এক আর এক দুই মানব
সহযাত্রী, সমব্যথী, সহবাসী ।
দ্রৌপদ্রীকে হরনের ইচ্ছে তো আর নেই,
অশোকের অভিলাষ নেই, কিঞ্চিতও নেই।
থেতলে দেয়া সভ্যতার কারিগরও হতে চায় না
ডিনামাইট ড্রাইভার হতে চায় না তবে
যেমন অনুভব করতে চাও করো
যেভাবে করবে সেভাবেই রয়ে যাও
অনুভুতি শাসিত হইও না,
অনুভুতিকে শাসন করতে চাই না।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




