কালো দৌড়বিদ সাদা সাঁতারুর সাফল্য রহস্য 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা আধুনিক খেলাধুলার জগতে কালো স্প্রিন্টার এবং সাঁতারের দুনিয়ায় সাদা সাঁতারুদের আধিপত্যের কারণ বের করেছেন। অ্যাথলেটিক্সে সাফল্যের এই বৈষম্যের কারণে এর আগে অনেক প্রশ্ন উঠেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, দুটি মার্কিন সংস্থা ঝুঁকি স্বীকার করেই এই বিতর্কিত সমস্যার সমাধান করেছে। তারা এ বিষয়ে একটি তত্ত্ব দিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এ তত্ত্বের নাম দিয়েছেন ‘সেন্টার অফ গ্রাভিটি থিওরি’। অদ্ভুত এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডিজাইন অ্যান্ড নেচার-এ।
গবেষকরা জানিয়েছেন, কালো স্প্রিন্টাররা তাদের সাদা স্প্রিন্টার প্রতিদ্বন্দীদের তুলনায় দৌড়ে ০.১৫ সেকেন্ড সুবিধা পান। কারণ, তাদের সেন্টার অফ গ্রাভিটি বা ভরকেন্দ্র অপেক্ষাকৃত উঁচুতে থাকে। এর অর্থ তারা উঁচু থেকে মাটিতে নামেন বেশ দ্রুত। অন্যদিকে সেন্টার অফ গ্রাভিটি নিচুতে থাকার কারণে সাদা সাঁতারুরা বেশি সুবিধা পান। তাদের শরীর পানির উপরে বেশি ভেসে থাকে এবং ঢেউয়ের তালে তারা বেশি এগিয়ে যেতে পারেন।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আদ্রিয়ান বেজান এবং ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনির্ভার্সিটির ড. এডওয়ার্ড জোন্স এ বিষয়ে গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, আফ্রিকান বংশোদ্ভুত কালো রঙের স্পিন্টাররা সাদাদের চেয়ে শতকরা ৩ ভাগ সেন্টার অফ গ্রাভিটির সুবিধা পান।
উল্লেখ্য, বিশ্বরেকর্ডধারী ১০০ মিটার স্পিন্টার-এর ২৫ জন পুরুষই কালো রঙের। অন্যদিকে ১৯২২ সাল থেকে ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতরের বিশ্বরেকর্ড সাদাদের দখলে।
অবশ্য বাদামীদেরও আমলে এনেছেন গবেষকরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা সাদা-কালোর মাঝামাঝি অ্যাথলেটদের বিষয়ে বলেছেন, এরা কখনোই এ জাতীয় কোনো সুবিধা পাননা তাই তারা এ জাতীয় প্রতিদ্বন্দিতায় আসতেই পারেন না।
**সংগৃহীত
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।