২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত মুক্তভাবে ইন্টারনেট চর্চা বহাল থাকছে। এর আগে ইন্টারনেট নিয়ন্ত্রণ হতে পারে—এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল।তবে বিশ্বব্যাপী ইন্টারনেট মুক্ত রাখার বিষয়ে সবাই সোচ্চার হয়ে ওঠেন। সংযুক্ত আরব ও আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্মেলনে (ডব্লিউসিআইটি) ইন্টারনেটে নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কা করা ছিল। অবশেষে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এর মধ্যে অভ্যন্তরীণ তথ্য নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে দফারফায় প্রচলিত আইন প্রয়োগ করা হবে। সম্মেলনের শুরু থেকেই চীন, ভারত, রাশিয়ার মতো দেশগুলো ইন্টারনেটের স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নেয়। তবে শেষ পর্যন্ত এ বিরোধিতা আলোচনায় টেকেনি। ডব্লিউসিআইটি সম্মেলন হওয়ার আগেও বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলসহ বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ছাড়া নীতিনির্ধারকদের কাছেও ইন্টারনেট নিয়ন্ত্রণের পক্ষে তেমন শক্ত যুক্তি ছিল না। তাই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) নিয়ন্ত্রিত ইন্টারন্যাশনাল টেলিকম রেগুলেশনসের (আইটিআর) করা ১৯৮৮ সালে সর্বশেষ ইন্টারনেট নিয়ন্ত্রণ আইনটিই আগামী তিন বছরের জন্য মেনে চলার নীতিগত সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রের নিরাপত্তা ও তথ্যের অপব্যবহার প্রতিরোধে নির্দিষ্ট দেশের সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। সম্মেলনে অংশ নেওয়া গবেষক মিলটন ম্যুয়েলার বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের নিয়ন্ত্রণ ক্ষতিকর। দুই সপ্তাহের সম্মেলনে প্রচলিত আইনের তেমন পরিবর্তন না আসায় ইন্টারনেট ব্যবহারকারীদেরওপর তেমন চাপ আসছে না।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।