somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক কীভাবে আপনার পকেট কাটছে!

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের নতুন যুগে স্বাগত! এ যুগে ব্যবহারকারীর পক্ষে ভালো বা মন্দ যা-ই হোক, নতুন নতুন কৌশলে ব্যবহারকারীদের পকেট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণাপ্রতিষ্ঠানেরগবেষক ও প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, আয়বাড়ানোর জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে চরম চাপে রয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর তাই ফেসবুকের মূলনীতি যা-ই থাকনা কেন, সেখান থেকে সরে অর্থ আয় করার প্রতি মনোযোগ দিতে হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘অর্থ আয় করা ফেসবুকের মূল লক্ষ্য নয়। আমরা অর্থ উপার্জন করতে সেবা দিই না, বরং সেবা দিয়ে অর্থ আয় করারচেষ্টা করি।’ কিন্তু মাত্র আট মাস না পেরোতেই শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দাম কমে যাওয়ায় তাঁর সে কথা রাখতে পারেননি জাকারবার্গ। ব্যবহারকারীদের কাছ থেকে নানা উপায়ে অর্থ নেওয়ার পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে। জানা গেছে, ফেসবুকের প্রতিটি দলকেই লাভজনক পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ। সম্প্রতি জাকারবার্গের নেওয়া সেসব সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাচ্ছে ফেসবুকে। অতীতে যেখানে বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আদায় করত ফেসবুক,বর্তমানে সেখানে অনেকটাই ঘোষণা দিয়ে অর্থ আয় করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের নিউজ ফিডে অতিরিক্ত বিজ্ঞাপন, অপরিচিত কাউকে বার্তা পাঠাতে অর্থ পরিশোধ, ভিডিও বিজ্ঞাপনসহ নানা রকম পন্থায় ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আয়ের পরিকল্পনা করেছেফেসবুক। আর ফেসবুকের বর্তমান এ কৌশলের কঠোর সমালোচনা করছেন প্রযুক্তি-বিশ্লেষকেরা। পিভোটাল রিসার্চ গ্রুপের বিশ্লেষক ব্রায়ান ওয়াইজার জানিয়েছেন, ১০০ কোটি ব্যবহারকারীর ওয়েবসাইট ফেসবুকের অবস্থা এমন বিনিয়োগকারীর মতো যে, বর্তমানে যত পার ব্যবহারকারীদের কাছ থেকে আয় করে নাও। গড়ে প্রতিজন ব্যবহারকারীর কাছ থেকে এক প্রান্তিক বা তিন মাসে ১ দশমিক ২৫ ডলার আয় করছে ফেসবুক। অর্থাত্ প্রতিজন ব্যবহারকারী ফেসবুকের কাছে এখন পাঁচ ডলার মূল্যমানের। বিশ্লেষক ব্রায়ান ওয়াইজার জানিয়েছেন, নতুন বছরে অর্থ আয়ের আরও নতুন নতুন কৌশল বের করবে ফেসবুক। ২০১২ সালে চালু করা কৌশলগুলো আরও কার্যকর করে আয় বাড়ানোর সবরকম চেষ্টা চালাবে ফেসবুক। টাইমলাইনে পরিবর্তন: আয় বাড়াতে আর বিজ্ঞাপনের জন্য বেশি জায়গা বের করতে ফেসবুকের টাইমলাইন আবারও নতুন করে সাজাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি টাইমলাইনে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক। জানা গেছে, ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশন পদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছেফেসবুক। এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন টাইমলাইন ফিচারটি পরীক্ষা করে দেখছেফেসবুক কর্তৃপক্ষ। নতুন ফেসবুক টাইমলাইনে ভিন্নরূপে আবারও ফিরে আসছেট্যাব। এ ছাড়া কভার ফটোর সঙ্গে থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবি। প্রোফাইলের ওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে। স্পনসর নিউজ ফিড: ফেসবুকের আয় বাড়াতে ফেসবুক যে পদ্ধতিগুলো নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অর্থের বিনিময়ে মন্তব্য জনপ্রিয় করার কৌশল। ফেসবুকের নিউজ ফিডেরমধ্যে অর্থের বিনিময়ে জনপ্রিয় বিভিন্ন মন্তব্য দেখায় ফেসবুক। ২০১১ সালের শুরুতেই এ পদ্ধতি চালু করে ফেসবুক। আগামী বছরে এ খাতটিকে আরও গুরুত্ব দেবে ফেসবুক। কারণ, এ খাতটিই ফেসবুকের আয়ের অন্যতম উত্সহয়ে দাঁড়িয়েছে। মুঠোফোনভিত্তিক বিজ্ঞাপন: ‘স্পনসর নিউজ ফিড’ ছাড়াও ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন চালু করেছে ফেসবুক। এ খাত থেকে আরও বেশি অর্থ ঘরে তোলার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের বর্তমান আয়ের ১৪ শতাংশ এখন মোবাইল বিজ্ঞাপনথেকেই আসছে। তাই এ খাতটিকে আরও গুরুত্ব দেবে ফেসবুক। বিজ্ঞাপন বিনিময়: ফেসবুক ব্যবহার না করলেও ফেসবুকেরকোনো ক্ষতি নেই। কারণ, যাঁরা ফেসবুক ব্যবহার ছেড়েদেবেন, তাঁদের কাছ থেকেও অর্থ আয় করার পথ বের করেছে ফেসবুক। চলতি বছরের সেপ্টেম্বর মাসে থার্ড পার্টির অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন কৌশল পরীক্ষা করেছে ফেসবুক। ব্যবহারকারীর তথ্যের বিনিময়ে অর্থ আয় করার কৌশল নিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। অর্থের বিনিময়ে মন্তব্য: আপনার ফেসবুকে করা মন্তব্যটি জনপ্রিয় করতে চান বা সবার কাছে পৌঁছাতে চান? এ জন্য অর্থ খরচ করলেই হবে, সর্বনিম্ন সাত ডলারে মন্তব্য জনপ্রিয় করার সুযোগ দিচ্ছে ফেসবুক। এভাবে মন্তব্য থেকেও অর্থ আয় করার বিভিন্ন কৌশল নিয়ে ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক গিফটস: ফেসবুক সম্প্রতি গিফট বা উপহার দেওয়ার প্রচলন চালু করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×