somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতে কাঁপছে সারা দেশ

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুরে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এটি ছিল স্বাধীনতার পর চার দশকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা। কেবল দিনাজপুর নয়, দেশের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ডিগ্রি সেলসিয়াসের নিচে। তীব্র শীতে লোকালয় ও পথ-ঘাট যেন জমে গিয়েছিল। জীবনযাত্রায় নেমে এসেছিল স্থবিরতা। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বাইরে বের হয়নি। বিকেল নাগাদ রাস্তাঘাট-পাড়া-মহল্লা বা গ্রামীণ লোকালয় ফাঁকা হয়ে যায়। যাদের ঘর নেই, ফুটপাত যাদেরঠিকানা, তাদের কষ্ট ছিল সবচেয়ে বেশি। হাড় কাঁপানো শীত থেকে রক্ষা পেতে সরকার কিংবা শীতবস্ত্র দিতে পারেন, এমন হূদয়বান ব্যক্তিদের অপেক্ষায় ছিল তারা। শীতজনিত রোগও বাড়ছে।বোরো ও আলুর ফলনে পড়েছে বিরূপ প্রভাব। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বাকাশে জেট বায়ুর কারণে চলমান শৈত্যপ্রবাহটি তৈরি হয়েছে। এটি ভারতের বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল দিয়ে বেশির ভাগ এলাকায় বিস্তৃত হয়েছে।তিনি বলেন, আগামীকাল শুক্রবারের পর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। তবে চলতি মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড: ইতিহাসখুঁজতে গেলে গতকালের দিনাজপুরের চেয়ে কম তাপমাত্রা হয়েছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি। সেদিনশ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তবে সারা দেশে একযোগে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার ঘটনা এবারই প্রথম। এর আগে বিক্ষিপ্তভাবে দু-একটি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। শৈত্যপ্রবাহের কারণে ক্ষতির মুখে পড়বে জমিতে বাড়বাড়ন্ত আলু আর বেড়ে উঠতে থাকা বোরো ধানের বীজতলা। আলু ও বোরো চাষ বেশি হয়, এমন এলাকাগুলোতে শৈত্যপ্রবাহের তীব্রতাও মারাত্মক রূপ নিয়েছে। এতে এই দুটি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তা সরষের জন্য ভালো। কিন্তু ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সরষে পাতার সালোকসংশ্লেষণ কমে যায়। এতে পাতা কুঁকড়ে গিয়ে ফুল মরে যায়। তবে এই তাপমাত্রায় গমের ফলন বাড়বেবলে কৃষিবিদেরা জানিয়েছেন। শৈত্যপ্রবাহেরকারণে শিশুদের কাশি, সর্দি,জ্বর, নিউমোনিয়ার মতো রোগের প্রকোপ বেড়েছে। বৃদ্ধদের ঠান্ডাজনিত অন্যান্য রোগের পাশাপাশি হাঁপানি বাড়ছে বলে বিভিন্নজেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন। গত দুই দিনের শৈত্যপ্রবাহেশীতজনিত রোগে ও অসুস্থতায় বিভিন্ন স্থানে মোট ২২ জন মারা গেছে। এদের বেশির ভাগই বৃদ্ধ ও শিশু। গতকাল সৈয়দপুরে তাপমাত্রা ৩ দশমিক ৫, ঈশ্বরদীতে ৩ দশমিক৯, রংপুরে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নামে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারও একই রকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে নিচেই থাকবে। গত দিনগুলোর মতো নদীতীবরর্তী এলাকায় ঘনকুয়াশা ও হিমেল হাওয়ার দাপটও থাকবে। তবে শুক্রবারের পর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×