somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী, মানুষ থেকে পণ্য , আবার মানুষ

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখে ঘটে যাওয়া নারী নির্যাতন অনেককে অবাক করছে , কেউ প্রতিবাদ
করতেছে ,কেউ প্রতিকার খুঁজছে , কার ও দরকার এর পিছনের কারন ।
কিন্তু এইটা অবাক হওয়ার মত নতুন ঘটনা না । প্রতিদিন ব্যস্ত ওভার ব্রিজে, বাসে,
প্রতি বছর বাণিজ্য মেলায় , বই মেলায় , বৈশাখে অহরহ এই সব ঘটছে । আগে
এ সব নিয়ে নির্যাতিতা ও মুখ খুলে নাই , আমরা দেখে ও দেখি নাই ।
অনেক পরে হলেও এই বার প্রতিবাদ হচ্ছে ।
কারন হিসেবে অনেকে পোশাককে দায়ী করছে , অনেকে আইন -শৃংখলা কে দায়ী করছে ।
এটা নিশ্চিত ভাবেই বলা যায় ভীড়ের ভিতরে শারীরিক ভাবে নিপীড়নের ক্ষেত্রে পোশাক কোন ভাবেই দায়ী হতে পারে না ।
এই সব নিপীড়ন কারীরা পোশাক দেখে না শধু মাত্র সুযোগ খুঁজে , পোশাক বা বয়স এদের কাছে ব্যাপার না । তবে ইভটিজং (বাজে মন্তব্য) এর ক্ষেত্রে
পোশাকের কিছুটা ভূমিকা আছে ।এছাড়া দেশের বর্তমান আইন- শৃংখলার অবনতি ,রাজনৈতিক অবস্থা ও দায়ী ।
তবে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের মানসিকতা । আমাদের ভিতরে এইটা বদ্ধমূল যে নারী হচ্ছে পণ্য বা বস্তু ।
তাই রাস্তায় ছিনতাই হয় ! যে যার মত ,সুযোগ মত লুটে নিচ্ছে । যখন বিজ্ঞাপনে পণ্য হিসাবে উপস্থাপন করা হয় ,
সিনেমায় শরীর হিসাবে, অফিসে শোপিজ হিসাবে উপস্থাপন করা হয় তখন আমরা প্রতিবাদ করি নাই । অথচ তখনই
সবচেয়ে বেশি প্রতিবাদ করা দরকার ছিল যে নারী পণ্য বা বস্তু না । এমনকি নারীরাও প্রতিবাদ করে নাই ।
বরং তাদের অবস্থা এমন যে পণ্য হিসাবে উপস্থাপিত হওয়া আর এই সস্তা জনপ্রিয়তা তারা হাত ছাড়া করতে রাজি নয় ।
তাই আজকে পাবলিক তাদের বেশি খায় বলে ( পত্রিকা বা মিডিয়ার পলিসি) যখন কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট বের হয় সবগুলি জাতীয় দৈনিকে তাঁদেরই ছবি ছাপা হয় । এইটা আনন্দিত না লজ্জিত হওয়ার ব্যাপার ।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ভিতরটা আগে ঠিক করতে হবে । তা না হলে সেই ভীরের মধ্যে আমার হাতটা ও থাকতে পারে ।
যে ব্যবস্থা নারীকে পণ্য করেছে সেই ব্যবস্থার এতটুক পরিবর্তন দরকার যা নারীকে মানুষ হিসাবে উপস্থাপন করে ।
হউক তা খুব ধীরে ।
কারন আইন , আর প্রতিবাদ করে আপনি কয়জনকে আটকাতে পারবেন !!! এই সব সুযোগ সন্ধানীরা অধিকাংশ সময় ভীরের সুবিধা নিয়ে থাকে । অনেক সময় নির্যাতিতা ও অপরাধীকে সনাক্ত করতে পারে না । এছাড়া এই সব অপরাধী সাধারণত নিজেদের অনুকূল পরিবেশে এই ধরনের অপরাধ করে থাকে ।
তাই কিছু সময় প্রতিবাদের চেয়ে প্রতিকার বেশি কার্যকর । এখন যেইটা করা যেতে পারে যতটা সম্ভব ভীরের স্থান এড়িয়ে চলতে হবে ।যথেষ্ট বন্ধু-বান্ধব বা পারিবারিক নিরাপত্তা নাই এই রকম স্থানে না যাওয়া । পারিপার্শ্বিক অবস্থার প্রতি সতর্ক থাকা ।





২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×