somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতেল ২

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আতেলদের বাবা- মা একটা জীবন্ত ঢোল । আপনার কোন
আতেল সহপাঠীর বাবা - মায়ের সাথে যদি আপনার
বাবা-মায়ের পরিচয় থাকে তাইলে আপনি শেষ । আতেল
সহপাঠীর বাবা - মায়েরা নিয়মিত (সপ্তাহে কমপক্ষে
তিনবার )
তাদের ছেলের/মেয়ের গুন-কৃত্তন এর ঢোল পেটাবে আপনার
বাবা –মায়ের কাছে । যেমন ,ভাই আমার ছেলে/মেয়ে তো
ফার্স্ট হইছে ,
ওরে তো টেবিল থেকে উঠাতেই পারি না ( পারবেন কেমনে
ওয় তো টেবিলের সাথে সুপার গ্লু দিয়া রাখছে ) । ভাই
আমাদের “বাবু ” বলল ওর সব বন্ধু - বান্ধবরা (শয়তানে তো
কামড়ায় মানুষ আপনার বাবুর বন্ধু হইব ! ) নাকি বিড়ি-
সিগারেট খায় , ভাই আপনার ছেলেকে সাবধানে রাখবেন
(আপনার কফিনে শেষ পেরেক টাও ঢুকিয়ে দিল )।
আজকাল যা দিন পড়ছে, অনেকে নাকি প্রাইভেট পড়েনা
কিন্তু বাসা থেকে ঠিকই টাকা আনে । বুঝলেন ভাই ! তা
আপনার ছেলের
খবর কি ? লাস্ট পরীক্ষায় কত পেয়েছে ? প্রতিদিন কয় ঘণ্টা
পড়ে ? স্বাভাবিক ভাবেই আপনার বাবা এই প্রশ্ন গুলর কোন
সদুত্তর দিতে পারবে না কিন্তু তার ঝাঁজ আপনার উপর কড়ায়
গণ্ডায় নিবে। আপনাকে রিমান্ডে যেতে হবে । পরীক্ষার
ভাইবার মত ।
আপনার বাবা – মা ও সেই আতেলের রেফারেস্ন টেনে বলবে
, অমুকের ছেলে তমুক(আতেল) এই করছে ,সেই করছে তুই আমার
ভাত নষ্ট ছাড়া আর কি করছচ ? এই গুলি আপনাকে নিয়মিত
শুনতে হবে ।আতেলের কল্যাণে।
আরেকটা বড় পার্থক্য হচ্ছে আতেলের কাছে যেই জিনিসটা
কাজ সেই জিনিসটা হচ্ছে আপনার জন্য “ প্যারা ” ।
আতেলরা
অনেকটা মেশিনের মত তো, তার নন স্টপ কাজ করে যেতে
পারে (সমস্যা নাই ) । কিন্তু তারা ভাবে তাদের পাশের
স্বাভাবিক
মানুষ ও তাদের মত কাজ (প্যারা নিতে ) করতে পারে
( এইখানেই সমস্যা )। যদি কোনক্রমে আপনি তাদের
(আতেলদের)
কমউনিটিতে থাকেত বাধ্য হউন তাহলে তো কথাই নাই
প্যারা খাইতে খাইতে প্যারাসুট হইয়া যাইবেন ।
আতেলদের মানসিক বিকাশ ও একটু দেরিতে হয় । আপনি যেই
দু্ষ্টামি ক্লাস সিক্সে করছেন সেই দুষ্টমি সে ক্লাস
টুয়েলভে
কইরা ভাববে দুনিয়া উলটাইয়া দিছি , আমি ছাড়া বাকি
সবই মদন ।
আরেক শ্রেণির আতেল আছে এরা পড়াশুনা করে না । কিন্তু
সারাদিন পড়াশুনার ট্রপিক্স নিয়া আলোচনা করে এই
অ্যাসাইমেন্ট , নোট , শিট , , প্রজেক্ট , এদের কাছে এক
মিনিট থাকলে আপনার মাথা ধরে যাবে । আপনি যত
অমনোযোগী ছাত্র হউন না কেন আপনার মনে হবে আপনার
এখনই পড়তে বসতে হবে । যদি রুমে যাওয়ার আগেই সেই ইচ্ছা
শেষ হয়ে যায় । আর এদের নোট , শিট , , প্রজেক্ট করতে করতে
জীবন যায় ।
আপনি আতেল না হলেও আতেলরা আপনার জীবন কে অতিষ্ঠ
করে তুলবে ।
(চলবে ……।)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×