somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসী কাহন

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন আগে থেকে বসা আরেকজন এসে যোগ দিয়েছে। কি যে আনন্দের আলাপ তাদের মধ্যে । প্রবাসে এসেছে মাত্র দেড় মাস। কথায় বুঝা গেল দুইজনেই একেই গ্রামের হবে একজন তার মা' কে কল দিয়ে বলছে আমরা এক সাথে এক মায়ের সন্তান না হলেও প্রবাসে আমরা ভাই ভাই হিসেবে থাকি। আমাদের জন্য দোয়া করবেন।

মা শুনে দোয়া করা শুরু করেছে। আর মা' কে বলতেছে কাজ অনেক হালকা। কোন সমস্যা নেই। দেশে থাকা মা' ছেলের কথা শুনে অনেক খুশি। দেশে থাকা এই প্রবাসী মা' জানে না তার ছেলে মোটরসাইকেলে ডেলিভারি সম্পূর্ণ করা পর্যন্ত কতবার ঘামে ভিজে ।

পাশের টেবিলে বসে আমিও মোবাইল দেখছি আর তাদের কথা গুলো শুনছি। দুইজনেই হোম ডেলিভারির কাজের ভিসায় এসেছে। ১৫০০ রিয়াল বেতনে দুই বৎসরের চুক্তিতে । ভিসার দাম পড়েছে - ৪ লক্ষ টাকা। যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।

মোটরসাইকেল করে ডেলিভারির কাজ যে সকল প্রবাসী করে থাকে এটি সৌদি আরবে অনেক বড় রিস্ক। অভিজ্ঞতা থেকে বলছি, একটি সাপ্লাই কোম্পানির মোটরসাইকেলে ডেলিভারির কাজ করতো কিছু প্রবাসী বাংলাদেশি ( দুই বছর আগের কথা ) প্রতিদিনেই তাদের কোন না কোন চালক আহত হয়ে থাকে। পরে তাঁরা এই সার্ভিস বন্ধ করে দেয় ।

(১) হোম ডেলিভারি ভিসায় ৪ লক্ষ টাকা অতিরিক্ত। মোটরসাইকেল হোম ডেলিভারি ভিসা কিনা জেনে শুনে আসবেন। মোটরসাইকেল ডেলিভারির হলে এই ভিসায় না আসায় ভালো। (২) একটি ডেলিভারির সময় ৪৫ মিনিট। তাড়াহুড়ো না করে রাস্তা দেখে তার যাওয়া । একটি ডেলিভারি বেশি দিয়ে মালিক কে খুশি করতে গিয়ে দেশে থাকা পরিবার কে দুশ্চিন্তায় ফেলবেন না। (৩) আমরা জীবিকার তাগিদে আমাদের কাজ করতে হয় এই প্রবাসে। তাই আমাদের নিজের প্রতি আমরা নিজেরাই আগে খেয়াল রাখবো।

তাদের দেড় মাসের তাদের প্রবাস জীবন যেন দীর্ঘ হয়। সুখময় হয়৷ এই প্রার্থনা করি। ভালো থাকুক সকল প্রবাসী।

ছবি। স্থানীয় সময়। বিকেল ৫ টায়।
২৮.০৪.২১
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×