
আমার মোবাইলে তোলা ছবি ।২০১৮
শারাফিয়া। ডলফিন পার্ক
সোলাইমান বয়স ৪৫ , সৌদি আরবের জেদ্দায় শারাফিয়ায় থাকেন। কাজ করেন বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি ঘন্টা হিসেবে কাজ করেন। পরিবারের কাছে তিনি সফল প্রবাসী। গত বৎসর দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলো। টাকা ও আছে কিছু জমা। এইগুলো দিয়ে ব্যবসা করবে। বাকি জীবনটা কাটিয়ে দিবো দেশে ।
যখনেই সোলাইমান পরিবার কে জানালো। সবাই অবাক হলো, কেন আসবে? আরও কিছুদিন থাকেন, অনেক সমাধান পরিবার দিচ্ছে। ছেলে সন্তান মানুষ হয়নি এখনো। যে টাকা দেশে ব্যবসা হবে না। আরও টাকা লাগবে। দেশে ব্যবসা নেই।
দেশে তিনি আর যাবেন না, পরিবার আমাকে নিয়ে গর্ব করুক সফল প্রবাসী হিসেবে৷ মৃত্যু যেন এই প্রবাসে হয়৷
সোলাইমান ভাই বিকেলে বের হয়েছে গ্যাস নিবে ১০ মিনিট রাস্তা গাড়ি নেইনি। কারণ আসা যাওয়া ট্যাক্সি ভাড়া ২০ রিয়াল চলে যাবে।
বেশি বেশি টাকা পাঠাবে আর সোলাইমান কে নিয়ে সফল প্রবাসী হিসেবে পরিবার গর্ব করবে।
সোলাইমান ভাইর পরামর্শ - নিজের জন্য কিছু টাকা জমা করেন।সোলাইমান ভাই সহ সকল শ্রমজীবি ও মেহনতী মানুষকে মে, দিবসের শুভেচ্ছা জানাই।ভালো থাকুক সকল শ্রমজীবী মানুষ।
০১. ০৫. ২১
সোলাইমান
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




