ঘাস ফড়িং এর স্বপ্ন
১২ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আকাশটা ঘন মেঘে ঢাকা। বেশ কদিন হলো বৃষ্টি হয় না। বৃষ্টি আসি-আসি করে আসে না। কালো মেঘ মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। নীল আকাশে পালক মেঘ দূর হতে দূরান্তে ভিন্ন দেশে ছুটে চলে। মেঘ রৌদ্র লুকোচুরি খেলা খেলে। স্বচ্ছ নীল আকাশ, মাঝে মাঝে শিমুল তুলার মতো মেঘ, সে বড় অপূর্ব আলোড়ন। যেন নীল সমুদ্রে একঝাঁক রাজহাঁস সাঁতরে বেড়ায়। মেঘ গুলো ছুঁতে ইচ্ছা হয়। তাদের সাঁতার কাটার স্পষ্ট শব্দ শুনতে পাই। বুকের ভেতর ঝপ ঝপ শব্দ হয়। মনে হয় আমি নিজেই যেন শূন্য আকাশে সাঁতরে বেড়াচ্ছি...।
এবং মনে হলো, আমি সত্যিই সাঁতরানো শুরু করেছি। উহু, এটা সত্যি হবার নয়। এটা আমার কল্পনা প্রসূত প্রচন্ড ইচ্ছা। বেলা শেষে যখন বিষণ্ন মিশ্রিত কান্ত আমাকে রাহুগ্রাসে আবদ্ধ করতে উদ্ধত হয় তখন চোখ বুজলেই স্পষ্ট দেখতে পাই আকাশের অসম্ভব নীল সমুদ্রে আমি দু'হাত প্রসারিত করে পাখির মতো উড়ে বেড়াচ্ছি। আমার মাথার ওপর নীল আকাশ, নিচে নীল সমুদ্র। দু'নীলের অপূর্ব মিশ্রণের মধ্যখানে বড্ড স্বাধীন আমি। আমার অগ্র-পশ্চাতে, ডানে-বামে কেবল থৈ-থৈ শূন্যতা, যতদূর দৃৃষ্টি যায় ততটা আবিষ্কারের নেশায় শিহরণ জাগে আমার কল্পনা বিলাস অন্তরে। কিন্তু বাস্তব হলো আমি যা ভাবছি তা নিছকই কল্পনা, আর চিরন্তন বাস্তব হলো একদিন এ কল্পনার বলেই আমি চির অসম্ভব অন্ধকারকে জয় করে তার সুদূর প্রসারী রূপে রূপান্তর করবো। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। বৃ জন্ম নিয়েই ফুল ধারণ করে না। মালি একদিনেই ফুল ফোঁটাতে পারে না। তার কল্পনা প্রসূত ভাবনাকে বাস্তবতায় রূপ দিতে হয় সময়ের অপোয় ঝড়-ঝঞ্জা উপো করে। কারণ সুদূর প্রসারী কল্পনা একদিনেই বাস্তব রূপ লাভ করে না। অনেককে বলতে শুনি কল্পনা কল্পনাই। আকাশের চাঁদ ধরার মতোই অবাস্তব। কিন্তু কল্পনার ডানায় ভর করেই গ্রহ নত্র, মহাকাশের মতো অবাস্তবকে আজ বাস্তবে পরিণত করা হয়েছে। সুতরাং কল্পনা হলো সুদূর প্রসারী এক চিন্তা চেতনা এবং বাস্তব সংকীর্ণ সত্য। এ দু'টো একে অন্যের মুদ্রাপিঠ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫

৷
বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,...
...বাকিটুকু পড়ুন