somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একা কি তিক্ত? = একাকিত্ব !

১৫ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং বেশ ফুরফুরে মেজাজ চলছে। ভাবুক ভাবুক মুখোশটা বিলুপ্তির পথে। চলছে হারহামেশা খেয়ালীপনা, রস মাখানো চুপিসারি আলাপন। রিক্সায় একা থাকাযে কতটা বেদনাদায়ক, তা দোকলা হবার পরই সবাই টের পায়। এর আগে টের পাওয়া সহজ নয়। আমার এক্ষেত্রে তেমন অনুভুতি নেই। একা থাকা আমার কাছে যা, দোকলায়ও ঠিক তাই। কেবল বকবকানিটাই যা যন্ত্রনাদায়ক, নাহলে সব ঠিক আছে।

ফিরে এসেছে, আলসেগুলো। এসেছে ফিরে কিছু পুরনো মুখ; ফাজিগুলো হঠাৎ হঠাৎ নোটিশজারী ছাড়া হাওয়া হয়ে যায়। রতন জেলখানা থেকে ছাড়া পেয়ে, গা গোছল না করেই হাজির! জামিল বরিশাল থেকে তিনদিন আগে ঢাকায় ল্যান্ড করেছে, মিন্টু কোথায় ছিল, তা কেউ জানেনা। সৈকত/সোহেল পরীার চাপ কাটিয়ে দলে ভিড়েছে।

তাই, জমে উঠেছে ঝিমিয়ে যাওয়া রাতের আড্ডাটা। ছাদে শিয়ালীয় স্টাইলে চলে গান যন্ত্রণা। যার ভেতরে যা ক্রোধ, তা ঝেড়ে ফেলার চেষ্টা চলে। মাঝে মাঝে 1400টাকা জলে ফেলে ওরা গরম জল নিয়ে আসে। পুরনো সংকল্পটা এখন আর তেমন জোরালো নেই; আমি মিশে যাই সহজেই। খসখসে কণ্ঠে চলে উত্তপ্ত আলাপন। রতন পুলিশকে ঠোলার বদলে ঠেলাগাড়ি'র বাচচা বলেছে; সেটা শুনে চলছে গড়িয়ে গড়িয়ে অট্টহাসি; কেউ হাসতে হাসতে আবার কেঁদেও ফেলছে। মিন্টু কাকে যেন গিটার দিয়ে বাড়ি মারতে যাচ্ছে। সঞ্জয় যাচ্ছে কাটা চামচ দিয়ে সৈকতকে খুন করতে। বাকীরা বেশ ভাব নিয়ে রেলিং এ পা ঝুলিয়ে বসে। অদ্ভুত সব কিছু। সবকিছুকে সাধারন দৃষ্টিভঙ্গীতে মাপার চেষ্টা চলে ভেতরে। সফলতা আসেনা। অর্থহীন মনে হয়; সবকিছু। অপার্থিব লাগে, এদিক সেদিক লুটিয়ে পড়া কাছাকাছির মানুষগুলোকে।

তারা গন্তব্যে ফিরে যায়। রেলিং এ শুয়ে থাকা; আবার একাকিত্ব! চোখ জ্বালা করে। খসখসে গলা। একটা ভুলে যাওয়া গান হঠাৎ মনে ভাসে। গাওয়ার চেষ্টা চলে। একটুও শব্দ বের হলো না। ঠোট শুকিয়ে আছে। মাথার এক পাশ ধবধব করছে। বুকটা থেকে থেকে কেঁপে ওঠছে। মনের ভেতর রাজ্যের বিষাদ। ঘেমে একাকার। ওরা চলে যাবার পর কিছুটা স্বস্তি লাগছে। দনিা বাতাসকে স্বগর্ীয় মনে হচ্ছে।

মধ্যরাতের ঝামেলাটা আবার ফিরে এসেছে। ফোনে কথা বলতে একদম ইচ্ছা করেনা। ফোন রিসিভ করা কিংবা রিসিভার উঠিয়ে রাখার ঝামেলাটা যন্ত্রণাদায়ক। ফোন বেজে চলেছে বিরামহীন। এটুকু পথ পাড়ি দিয়ে ফোন রিসিভ? অসম্ভব।


*** রাখালীয় বানী ঃ 'মধ্যরাতের রাখাল'ীয় কর্মকান্ড নকল/অনুকরন করা থেকে বিরত থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×