somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্ত্বাবধায়ক সরকারেও জাতীয় সরকারের পক্ষের লোক

২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসির উদ্দিন: তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা জাতীয় সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় রয়েছেন বলে জল্পনাকল্পনা রয়েছে। সূত্রমতে, জাতীয় সরকারের যৌক্তিকতা সৃষ্টির জন্য তারা দুই প্রধান রাজনৈতিক জোট ও দলের মধ্যে বিরোধ জিইয়ে রাখতে কৌশলে নিজ ঘরানার বিপক্ষে অবস্থান এবং প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করে তুলতে তৎপরতা চালাচ্ছেন।
সূত্রটি জানায়, দায়িত্ব বণ্টনের পর থেকেই 10 উপদেষ্টা প্রধান উপদেষ্টার ওপর ক্ষুব্ধ হতে শুরু করেন। পরে প্রধান উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে এ ক্ষোভ ক্রমান্বয়ে বাড়তে থাকে। এ সময়ে উপদেষ্টামণ্ডলীর এক প্রবীণ সদস্যের নেতৃত্বে উপদেষ্টাদের মধ্যে নৈকট্য সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার পর এক উপদেষ্টা নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার তৎপরতা শুরু করেন। ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কয়েকজন উপদেষ্টা জাতীয় সরকার প্রতিষ্ঠার পক্ষে সক্রিয় হয়ে ওঠেন। উপদেষ্টারা দুটি পৃথক দলের তালিকা থেকে মনোনীত হলেও পরে তারা তাদের নিজ ঘরানার বিপক্ষে মতামত দেয়া শুরু করেন। যেমন '14 দলের কোনো দাবি মানা হয়নি', 'এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি' এবং 'তফসিল সম্পর্কে কিছুই জানি না'_ এ জাতীয় বক্তব্য প্রদানকারী উপদেষ্টারা বিএনপি ঘরানার হিসেবে পরিচিত। অন্যদিকে আওয়ামী ঘরানার উপদেষ্টারা বলছেন 'আমরা চেষ্টা করছি, পরিস্থিতি ঠিক হয়ে যাবে' এবং 'আশা করছি সব দল নির্বাচনে অংশ নেবে'।
সূত্রটি জানায়, এ উপদেষ্টাদের উদ্দেশ্য দুই পক্ষকে আরো বেশি সংঘাতে ঠেলে দিয়ে তৃতীয় শক্তি বা জাতীয় সরকারের ধারণাকে গ্রহণযোগ্য করে তোলা। উপদেষ্টাদের এ কৌশলের বাস্তব প্রতিফলনও ঘটেছে রাজনীতিতে। এখন বিএনপি ঘরানার উপদেষ্টাদের বক্তব্য থেকে 14 দল আন্দোলনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছে এবং মাঠে সক্রিয় রয়েছে। অন্যদিকে সাবেক সরকারি জোটও একই কায়দায় তাদের কৌশলী ভূমিকার পক্ষে যুক্তি পাচ্ছে। ফলে দুপক্ষের বিপরীতমুখী অবস্থান আরো কঠোর হচ্ছে। উপদেষ্টারাও নিজেদেরকে প্রতিপক্ষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন।
সূত্রমতে, দেশের সুশীল সমাজের মধ্যে দীর্ঘদিন যাবৎ দুই বৃহৎ রাজনৈতিক শক্তির বিকল্প নিয়ে আলোচনা চলছিল। ড. কামাল হোসেনের গণফোরাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রথম আলো এবং ডেইলি স্টারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনার ও গোলটেবিল আলোচনায় বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে। যুক্তফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী ও আসম আব্দুর রব এখন প্রকাশ্যেই জাতীয় সরকারের কথা বলছেন। সেনাবাহিনীর একাধিক সাবেক কর্মকর্তাও এ ধারণাকে জাতীয় প্রয়োজন বলে মনে করছেন। অনেকের মতে, সম্প্রতি এ ধারাটির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছেন ঐ উপদেষ্টারা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য এবং সাবেক এক সাংসদ আমাদের সময়কে বলেন, নির্বাচন হচ্ছে না। অন্য একটি শক্তি পেছন থেকে কলকাঠি নাড়ছে। তারা চেষ্টা করছে তৃতীয় একটি শক্তি সৃষ্টি করে ক্ষমতা দখলের। এ শক্তির সঙ্গে আন্তর্জাতিক চক্রান্তও জড়িত রয়েছে বলে তারা মনে করেন। সম্পাদনা: আসাদুজ্জামান

সুত্র : আমাদের সময়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×