ডেস্কটপ এরপরে ল্যাপটপ এর পরে নোটবুক এরপরে নেটবুট সাথে স্মার্টফোন। প্রযুক্তির বিকাশে ডিভাইস ক্রমান্বয়ে ছোট হচ্ছে কিন্তু সুবিধা বাড়ানো হচ্ছে। এক মোবাইল ফোন আর কথা বলার মাধ্যম হিসেবে নেই। ক্যামেরা, গান শোনা, সিনেমা দেখা ইন্টারনেট ব্রাউজ করা, কি নেই এতে?? হাল জামানায় নতুন এলো ট্যাবলেট পিসি যার আদুরে নাম ট্যাব। আকারে ছোট, পুরোটাই ডিসপ্লে, মোবাইলের সুবিধা, ক্যামেরার সুবিধা, প্লেয়ারের সুবিধা এবং সবচেয়ে বড় কথা হলো কম্পিউটারের প্রায় সুবিধাযুক্ত এই আজব চিড়িয়া। নেটবুক এবং স্মার্টফোনের জায়গা দখল করে নিচ্ছে এই ট্যাব। প্রযুক্তির এই দ্রুত বিবর্তনে হিমশিম খাচ্ছি আমরা আর মানিব্যাগ ভুগছে অপুষ্টিতে।
ট্যাবলেটের বাজারে পরিচিতি ব্র্যান্ডগুলোর আকাশছোয়া দামের কারনে সাধারনের নাগালের বাইরেই ছিলো। আমাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটাতেই আগমন হয় অনেক চাইনিজ ট্যাবলেট এর। যেগুলো দামেও কম আবার সেবাও মন্দ নয়। আইনল, কবি, ওন্ডা, জিওন ইত্যাদি। সম্প্রতি দেশের বহল সমাদৃত ব্রান্ড সিম্ফনি দুটি ট্যাব এনেছে যেগুলি গ্রামীনফোনের সাথে প্যাকেজ আকারে দেওয়া হচ্ছে। এছাড়াও দেশীয় ব্রান্ড হিসেবে রয়েছে আমারপ্যাড। নামেই বুঝতে পারছেন ১০০% বাংলাদেশী ব্রান্ড, মেইড ইন চায়না। এইসকল ট্যাব গুলোর দাম প্রায় ৮০০০ টাকা থেকে শুরু হয়েছে। যাদের অনেকগুলোতেই মোবাইল সীম সাপোর্ট করে। ফলে শহরের বাইরেও নেট ব্যবহার করা সহজ।
ফ্রীতে আপনাদের এতো জ্ঞান দিলাম কারন http://www.tabletbd.com/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




