শাহবাগ থেকে ফিরেই বলছি-
বাংলার মানুষ নিয়ে কেউ প্রশ্ন করলে আমি বলব শাহবাগে আসুন। নিশ্চিত এরপর কখনো এমন বলবেন না।
দুইটা ঘটনা না বলেই পারছি না।
ঘটনা ১,
আমি যেহেতু প্রায়ই দুপুরে ঘুম থেকে উঠি তাই মা কখনো দুপুরের আগে ফোন দেন না। আজ দুপুরে ফোন দিয়ে প্রথমেই জিজ্ঞেস করলেন- কিরে সামনে পরিক্ষা কবে? আমি বললাম- সামনে মাসে,আর এই মাসের ১১তারিখ একটা প্রেসেন্টেশান।তিনি বললেন- পড়ালেখার চাপ রাতে নিস,দিনে যতটুকু পারিস শাহবাগে থাকিস। যে মা সব সময় যেকোন জটলা এড়িয়ে যেতে বলেন,সেই মা'ই আমাকে বলছেন- পারলে বন্ধুদের সবাইকে নিয়ে যাস।
এবং আমি গতকালের মত আজও শাহবাগেই ছিলাম এবং কাল থাকব,এরপরের দিন,এরপরের দিন।যতদিননা সবগুলো রাজাকারের ফাসি হয়।
ঘটনা ২,
সন্ধ্যায় টিউশনি থাকায় একটু সময়ের জন্য কলাবাগান যাই টিউশনি করতে। ৭নাম্বার লোকাল বাসে করে ফেরার সময় কাটাবনমোড় পর্যন্ত এসে আর গাড়ি যাবে না। আমি নেমে গেলাম। পিছন থেকে গাড়িতে বসে থাকা একজন জিজ্ঞেস করলেন শাহবাগে কি এখনো মানুষ আছে? বাড়ি ফেরে নাই কেউ? আমি বললাম- কেউ ফিরবেনা বাড়ি যতদিননা রাজাকারদের সবার ফাসি দেয়া হয়। পরক্ষনেই দেখলাম বাস প্রায় খালি করে ১৫-১৮জন আমার পাশে হাটা শুরু করল। এরাও শাহবাগে যাবে,আজ বাড়ি ফিরতে একটু দেরি হলে কিছু যায় আসে না। গন্তব্য শাহবাগ।
ফাসি চাই ফাসি চাই
রাজাকারের ফাসি চাই।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



