somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন বলুন তো ?

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রচ্ছদ
আন্তর্জাতিক
ইউরোপ

স্লোভেনিয়া মুসলিম শরণার্থীদের নিতে চাইছে না
সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে | আপডেট: ০০:৪১, আগস্ট ২১, ২০১৫ | প্রিন্ট সংস্করণ
০ Like




যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে তাঁরা উত্তর ইউরোপে যেতে চান। তাঁরা প্রায় ২ হাজার ৭০০ জন। অধিকাংশই সিরীয়, আর কয়েকজন আফগান। গ্রিসের সরকারি ফেরিতে চড়ে তাঁরা দেশটিতে পৌঁছান। পাইরিয়াস বন্দর থেকে গতকাল তোলা ছবি l এএফপিইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) মধ্য ইউরোপীয় দেশ স্লোভেনিয়া যুদ্ধপীড়িত দেশ সিরিয়ার মুসলিম শরণার্থীদের নিতে অস্বীকার করেছে। স্লোভেনিয়া সরকার মুসলিম ধর্মাবলম্বীদের বাদ দিয়ে সিরিয়া থেকে আসা ২০০ খ্রিষ্টান ধর্মাবলম্বী শরণার্থীকে নিতে চাইছে।
ভূমধ্যসাগর দিয়ে ইতালি ও গ্রিসে আসা লক্ষাধিক শরণার্থীর মধ্যে ৪০ হাজার শরণার্থীকে ইইউভুক্ত দেশগুলোতে পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত জুন মাসে ইইউর সভায় নেওয়া ওই সিদ্ধান্তের আলোকেই স্লোভেনিয়ার ২০০ শরণার্থীর পুনর্বাসিত হওয়ার কথা।
স্লোভেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান মেটিনক গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী লুবলিয়ানায় মুসলিম শরণার্থীদের নিতে অপারগতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সিরিয়ার মুসলিম শরণার্থীদের নেওয়ার বিরুদ্ধে নই। আমরা ধর্মবিদ্বেষীও নই। তবে আমাদের দেশে কোনো মসজিদ না থাকার কারণে মুসলিম শরণার্থীদের সমস্যায় পড়তে হবে।’
স্লোভেনিয়ার এই যুক্তিকে ইইউ ও জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক হাইকমিশন একধরনের বৈষম্য বলে আখ্যায়িত করেছে।
গত মার্চ ও এপ্রিল মাসে ছোট ছোট নৌযানে করে ভূমধ্যসাগর হয়ে গ্রিস ও ইতালিতে পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়। এসব ঘটনায় ইউরোপের মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পরে ইইউ। এই অবস্থায় সংঘাত ও দাঙ্গাপীড়িত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা মানুষদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় ইইউ। এর পাশাপাশি অভিবাসনপ্রার্থীদের মৃত্যু রুখতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ছাড়াও অভিবাসীদের পরিকল্পিতভাবে পুনর্বাসনে ইউরোপজুড়ে পাঁচ হাজার স্থান নির্ধারণের সিদ্ধান্ত হয়।
ইইউভুক্ত দেশে ইউরোপীয় শরণার্থীদের নেওয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ ও শরণার্থীশিবিরে হামলার ঘটনা ঘটেছে। হাঙ্গেরি বলকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসীদের ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সার্বিয়া সীমান্তে চার মিটার উঁচু বেড়া নির্মাণ করছে।
ইইউর পরিসংখ্যান দপ্তর থেকে জানানো হয়েছে, গত বছর ইউরোপে ৬ লাখ ২৭ হাজার মানুষ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন।
বিষয়:
ইউরোপ
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×