জানি জানি তুমি বড় বর্ণহীন বড় নির্বিকার,
তবু নগরীর সমস্ত প্রেম তোমাকেই দিলাম।
পথে-ঘাটে নগরীর মোড়ে মোড়ে মনে মনে-
প্রেরণাহী্ন প্রেরণা মেনে এত দূর এলাম বয়ে,
জানিলাম আঘাতে আঘাতে ছিলে প্রেরণাহীন,
প্রেরণার ভিখারী হয়ে খোঁজেছি তোমাকে,
খোঁজে পেয়েছি শুধু নিজেকেই-
নিজের চোখে রেখেছি চোখ,
তোমার চোখ তুমি নিয়েছো তুলে,
নক্ষত্রের মতো চোখ মেলে প্রেরণার খোঁজে আমি এই,
কোন এক সাগরের তরে আমিও চলেছি বয়ে,
নদী ও নারীর প্রবাহিত প্রেরণার দুকূল ছোঁয়ে,
প্রেম নয় এসো নারী ভালোবাসি মানবকুসুম,
ভালোবাসি রঙ্গীন সূতোয় এক পৃথিবী-
একটি মানব শিশু।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



