somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা কেন হত্যাকারী? অন্তরালের সত্য ভাষণ! আমাদের জাতির গন্তব্য কোথায়???

০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিরপুরে মা শিশুকে হত্যা করেছে এমন অভিযোগ শোনেই আমরা প্রথমেই মাকে বিশেষ কথা নারীকে ধিক্কার জানালাম। আমাদের ক্ষোভগুলো নারীর উপর ঝেড়ে দিলাম। সমাজ পরিবর্তিত হচ্ছে। বদলে যাচ্ছে চিন্তা,বিবেকের মানদন্ড,বেঁচে থাকার প্রেরণার উৎস এবং আত্মবিচারে সফলতার চূড়ান্ত সুখ। যদি ধরে নেই হত্যাটি মা করেছে বা মা-ই প্ররোচিত করেছে,তবে সমস্যা এবং সমাধান এক জায়গায়। আর যদি অন্য কেউ করে থাকেন তবে সমস্যা আরেক জায়গায়। আমাদের সমাজ এবং দেশ সচেতন মানুষমাত্রই দুটি ব্যাপার নিয়েই ভাবতে যদি আমরা একটি অন্যরকম বাংলাদেশের কথা চিন্তা করি। অন্যরকম অবশ্যই ইতিবাচক বাংলাদেশ।

মা যদি হত্যা করে থাকে, ভাবতে হবে গভীরের কিছু সত্য নিয়ে,সেখানে কে বা কারা দায়ী সেকথা নয়, দায় নিতে হবে সবার। পৃথিবীতে সন্তানের আপনজন হল মা। কেন সেই মা ঘাতক? কী এমন ঘটতে পারে। অনেকেই তীরবিদ্ধ করেছেন পরকীয়ার দিকে। মা পরকীয়া করলেই শিশুকে কেন হত্যা করতে যাবেন? সন্তান জেনে গেছে তাই? যুক্তিটি কতটুকু যুক্তিযুক্ত? মা পরকিয়া করে সন্তান সেটা জানে এমন ব্যাপার দেশে নেহায়েত কম নয়। তবে তো সেখানে মাকে সবক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা যায় না। মা তার অবৈধ সন্তানকে হত্যা করেন এমন নজীর অনেক। তখন কি মা মা ছিলেন না? মেয়ে শিশু গর্ভে ছিল মা তাকে হত্যা করেন, তখনও কি মা মা ছিল ? সামাজিক বৈধতা নিয়ে সন্তান পৃথিবীতে এল তখন সন্তান মায়ের সকল আদর পেল, কিন্তু বৈধতা না পেলে পেল না। যদি মানুষকে একটি জৈবিক রক্ত-মাংসের মানুষ মনে করি তবে কতটুকু মাতৃত্বকে টিকাতে পারি? প্রশ্নটি নিজেকে করে দেখেছি কখনো ? আবার অন্য সমাজে মা গর্ভধারণ করেছে মানেই মাতৃত্ব আছে, সে কিভাবে গর্ভধারণ করলো সে প্রশ্ন কেউ করছে না। ধর্মীয় দৃষ্টিতে কিন্তু এই গর্ভধারণকে মেনে নিতে পারি না। তবে হত্যা না করাকে এবং সন্তানকে ভালোবাসাকে ধর্মীয়ভাবেই মেনে নিতে পারি। অপরদিকে আমাদের সমাজে বিবাহবর্হিভূত গর্ভধারণকে মেনে নেই না। ধর্মমতে এটি মেনে নেয়। কিন্তু আমরা যে সমাজ থেকে বাঁচতে ঠাণ্ডা মাথায় শিশু সন্তানকে হত্যা করি এটি তো ধর্ম কোনভাবেই মানে না। তবে আমরা তাদের তুলনায় কি সত্যিই ভালো? ব্যাপারটি কি তাই মনে হয়। আমরা অনেক বেশি বর্বর কোন সন্দেহ নেই। হত্যার রহস্য এখানেই উদ্ঘাটিত হয় না।

এই সময়কাল হল ব্যাক্তি স্বাতন্ত্রের যুগ। এখানে একপেশে ব্যাক্তি-স্বাতন্ত্রও বিদ্যমান। মানুষকে পেতে হবে সর্বোচ্চ ভোগের উপযোগ। সে হোক পুরুষ-হোক নারী। মানুষের কাছে সামাজিক মূল্যবোধ বিবেচনায় আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় সন্তান বৃদ্ধ বয়সে বাবা-মাকে দেখছে না। মায়ের ভবিষ্যৎ আশাবাদের মূল্য তাহলে অনেকক্ষত্রে অর্থহীন। পুরুষ স্ত্রীর বাইরেও তার জৈবিকতার নানা উপকরণ বাইরে থেকে সংগ্রহ করে জীবনবিলাস ধরে রেখেছে। কিন্তু নারী সেখানে অসহায়। তাই অর্থনৈতিক স্বাধীনতা না থাকায় নারী তার ব্যাক্তি স্বাধীনতা এবং ব্যাক্তি রুচিবোধের প্রকাশ করতে পারছে না। জন্ম নিচ্ছে ব্যাপক ক্ষোভ,হতাশা,হীনমন্মতাবোধ। এগুলো অবদমনের মাধ্যমে নারীর ভেতর আত্মঘাতী বৃত্তি জেগে উঠে। এগুলো নানা ধরণের অপরাধমূলক অবস্থায় প্ররোচিত করে। বেঁচে থাকার মূল্য কমিয়ে দেয়। স্বামীর স্ত্রীর প্রতি অমনোযোগ এবং সন্তানের প্রতি উদাসীনতা নারীকে ক্ষুদ্ধ করে। পাশাপাশি সংসারিক টানাপোড়েনের ভেতর যখন পুরুষ তার বিলাসাচার বজায় রাখতে সীমাবদ্ধ অর্থের ভেতর অপ্রয়োজনীয় জৈবিক ব্যয় করে, নারী তখন বড় বেশি অসহায়। তখন নারী মানসিক বৈকল্যে ভোগে। সে আত্মঘাতী হয়। (চলবে)

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×