
আমাকে আমি হয়ে উঠতে বড্ড বেশি সময় লাগছে,
যদিও সময় তাঁর সন্তানকে গড়ে তুলে সংগ্রামে।
শূণ্যগুলো বসে নেই কোথাও, হয়তো হচ্ছে সংখ্যা-
হয়তোবা অর্থহীন শূণ্য বাড়ছে শূণ্যের মিছিলে।
শূণ্যের জয়যাত্রা হবার পূর্বেই হতে হবে মৌনমিছিল।
একদিন আমিদের মিছিলে মিছিলে হবে মহাসমুদ্র-
এবং একদিন আমি হয়ে উঠবো প্রমিথিউসের আলো।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


