"আল্লাহ, হুমায়ুন আহমেদ এর ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি একজন অত্যন্ত প্রতিভাবান ও মার্জিত রূচীর সাহিত্যিক ছিলেন। এবং তার বেশিরভাগ লেখনী প্রমাণ করে তিনি একজন ইমানদার তথা বিশ্বাসী মানুষ ছিলেন। রাজনৈতিক জুলুম সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধেও নানা সময় কলম ধরেছেন তিনি। বিকৃত মিথ্যা ইতিহাসের বিরুদ্ধে সঠিক ইতিহাস তুলে ধরেছেন বারবার তার চলচ্চিত্র ও উপন্যাসে। মানুষকে নির্মল রূচীসম্পন্ন আনন্দ বিতরণকারী, বাংলাদেশ নামের রাষ্ট্রটির একটুকরা মূল্যবান সম্পদ হুমায়ুন আহমেদকে যথোপযুক্ত পুরষ্কার আপনি দিন হে আল্লাহ!"
→ একজন মুসলমান মারা যাবার পর তার জন্য 'ফি না'রি জাহান্নাম' বলা গালির অন্তর্ভূক্ত না হলেও এটা বদ্দোয়া। কোন মুসলমান মারা গেলে তার কৃত ভালো-ভালো কথাগুলি নিয়ে আলোচনার কথাই হাদীসে এসেছে। মৃত ব্যক্তিকে নিয়ে আজেবাজে কথা বলা মারাত্মক ভুল। কেননা মৃত ব্যক্তি যদি ইমান এনে থাকেন তাহলে হাদীস অনুযায়ী তাকে কৃত অপরাধের শাস্তি হয়ে গেলে জান্নাতে প্রবেশ করানোর কথা রয়েছে। এছাড়া কারো সম্পর্কে এধরনের কথা বলা দ্বারা ব্যক্তির অহঙ্কার প্রকাশ পায়। এটা একজন মুসলমানের কাছ থেকে কাম্য হতে পারেনা। আল্লাহ তা'লা তাকে শুধুমাত্র ইমান আনার কারনেই জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। কারন তিনি গাফুরুর রহিম, ক্ষমাশীল পরম দয়ালু।
→ কোন অমুসলিমকেও একথা বলা ঠিক হবেনা। কেননা সে মারা যাবার সময় আল্লাহ তায়ালা তাকে ইমানসহ উঠিয়ে নিতে পারেন। যেমন কেউ মৃত্যু শয্যায় আছে তখন পর্যন্তও তার ইমান আনার সুযোগ রয়েছে যা অন্যরা নাও টের পেতে পারে। অথবা পারিপার্শিক নানা প্রতিকুলতার কারনে কেউ তার ইমানের কথা গোপন ও রাখতে পারে।
→ বর্তমান পৃথিবীর অনতম শ্রেষ্ঠ চিন্তাবিদ আল্লামা কারযাবী সহ অনেক আলেম অমুসলিমদেরকে এমনকি বর্তমান সময়ে কাফের-মালাউন বলাও নিরুৎসাহিত করেছেন। কেননা এতে তারা কষ্ট বা দু:খ পাবে। আর আল্লাহ আমাদের আদেশ দিয়ৈছেন উত্তম আচরন ও বিচক্ষনতার সাথে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। তাদের সাথে ভালো আচরন করা ও ভালো ব্যবহার করা ইসলামের দাওয়াতের গন্য হবে।
→ সুরা আল বাইয়্যেনাতে আল্লাহ অমুসলিম তথা ইহুদী মুশরিকদের সম্বন্ধে ফি না'রি জাহান্নামা খালিদীনা ফিহা বলেছেন। মুফাসসিরে কুরআন ও ইসলামের পন্ডিতগন এটি সাধারনভাবে অমুসলিমদের বেলায় জাতিগতভাবে প্রয়োজনে বলতে বলেছেন। কোন নিদৃষ্ট ব্যক্তির বেলায় ব্যক্তিগতভাবে বললে ওই ব্যক্তি এবং তার শুভাকাঙখীরা ইসলাম থেকে আরো বিতৃষ্ণ হয়ে যাবে বলে এটা করতে নিরুৎসাহিত করেছেন আলেমগন।
→ মৃত ব্যক্তিদের সম্পর্কে বাজে কথা বলা রাসুলের হাদীস অনুযায়ী স্পষ্ট নিষেধ রয়েছে। কেননা তারা এখন অসহায়, ভুল হলে প্রতিবাদেও অক্ষম। কাউকে গালি বা অভিশাপ দিলে সে যদি তার উপযুক্ত না হয় তাহলে ওই গালি বা অভিশাপ প্রদানকারী ব্যক্তির উপর ই ফিরে এসে আরোপিত হয়। অতএব সাবধান হওয়া প্রয়োজন। অল্পবিদ্যা ভয়ানক ব্যাপার।
→ বিশেষভাবে ইসলামী দলগুলোর কর্মীদের আচরনে অনেক পরিবর্তন আনা জরুরী। তাদের উগ্র আক্রমনাত্মক মন্তব্য এবং কথাবার্তা মুনষের কাছে এমন মেসেজ ই দিচ্ছে কোনভাবে তারা রাষ্ট্রক্ষমতার অধিকারী হলে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করবে। এই মেসেজ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রার ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। রাসুলাল্লা সা. ছিলেন রাহমাতুল্লিল আলামীন! আর আমরা তারই উম্মাত! আমাদেরকে মানুষের জন্য কল্যানকামী হিসেবে উপস্থাপন করা জরুরী। উগ্র আক্রমনকারী নয়
আল্লাহ, হুমায়ুন আহমেদ এর ভুল ত্রুটি ক্ষমা করে দিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

