মহানবী হজরত মোহাম্মদ সা.কে নিয়ে আমেরিকার চলচ্চিত্রে কটূক্তি এবং ফরাসি ম্যাগাজিনে ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে ঢাবি ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ঢাকাস্থ মার্কিন ও ফরাসি দূতাবাস বন্ধের দাবি জানানো হয়। এছাড়া এই অপকর্মের সঙ্গে জড়িতদের ফাঁসিও দাবি করেন বিক্ষোভকারীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি মৌন মিছিল অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আবার এখানে এসে শেষ হয়। পরে মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ন ম রইসুদ্দীন, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক আব্দুর রশিদ ও অধ্যাপক মোশাররফ হোসেন ভূইয়া।
সমাবেশে বক্তারা এ ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানাতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান
Click This Link
ছবি তুলতে তুলতে মুল আলোচনা শুনতে সমস্য হয়েছে। তবুও যতদুর শুনেছে, আমাদের দাবি ছিল
ক। অপরাধিদের বিচার (ফাসি হতে পারে) করা
খ। সংসদে নিন্দা প্রস্তাব উপস্থাপন
গ। আমেরিকান রাষ্ট্রদুত (মরিয়ার্টি) কে আহবান করে এর নিন্দা করা ও দ্রুত ব্যবস্থানেবার জন্য জানানো
ঘ। ইউটিউব থেকে এই ভিডিওটী সরিয়ে ফেলা
{আমার আর মনে নাই, যারা ছিলেন, শুনেছেন তার ভুল হলে শুধরে দিবেন, পারলে যোগ করবেন)
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





