somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বিশ্বব্যাপী পানি সংকটের জন্য দায়ী বলিউড’

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বব্যাপী চলছে নিরাপদ এবং সুপেয় পানির সংকট৷ আর এই সংকটের অবসান কল্পে চলছে কতই না চেষ্টা৷ বিজ্ঞানীরাও ব্যস্ত এই সংকটের তত্ত্ব তালাশে৷

এই বিষয়ে নানা অনুসন্ধান সংবাদপত্রগুলোরও৷ পাকিস্তানের উর্দু ভাষার দৈনিক জং গতকাল মঙ্গলবার এ ধরণের একটি সংবাদ পরিবেশন করেছে৷ যে সংবাদে তাদের ভাষ্য, ধরিত্রীর এ জলসংকটের জন্য বলিউডের সিনেমাগুলো দায়ী! বিশ্বাস করুন আর নাই করুন এই সংবাদই জানিয়েছে জং৷ নানা ধরণের হিসাব নিকাশ দিয়েছে তারা৷ বলেছে, বলিউডের সিনেমাগুলোতে পানির মতো যেমন অর্থ খরচ হচ্ছে, তেমনি পানিও খরচ হচ্ছে দেদারছে৷ আর এটা নাকি বলিউডের প্রযোজক-পরিচালকদের অভ্যাস-মন্তব্য তাদের৷ এ ক্ষেত্রে বেশ কিছু উদাহরণও পাঠকদের সামনে উপস্থাপন করেছে জং৷

চলতি সময়ে সুপারহিট সালমান খান অভিনীত ছবি ‘দাবাং'-এর একটি দৃশ্যে নতুন নায়িকা সোনাক্ষী সিনহা বৃষ্টিতে ভিজেছেন৷ আর এই ভেজার কাহিনীটি চিত্রায়ণ করতে ১ লাখ ৮০ হাজার লিটার পানি খরচ করতে হয়েছে! আরও কয়েকটি উদাহরণ দিয়েছে তারা৷ ২০০৭ সালের বন্যার উপর একটি ছবিতে নাকি খরচ করা হয়েছে ৩৬ লাখ লিটার পানি৷ আর শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান' ছবিতে নাকি খরচ করা হয়েছে ২৪ লাখ লিটার পানি৷

ছবিতে ব্যবহৃত এই পানি নাকি সাধারণ পানি নয়৷ মানে নদী থেকে নিয়ে এলাম আর ছেড়ে দিলাম এমনটা নয়৷ এগুলো যথাযথভাবে পরিশোধন করা এবং জীবাণুমুক্ত! ফলে এই কাজেও ব্যাপক অর্থ খরচ হচ্ছে৷ আর এ ধরণের সুপেয় পানি নাকি ভারতের অনেক মানুষই পাননা, জানাচ্ছে জং৷ অবশ্য জেমস ক্যামেরনের টাইটানিককেও টেনে এনেছে তারা৷ তুলনা করে জানিয়েছে, ঐ ছবিতে নাকি খরচ হয়েছে মাত্র সাড়ে চার লাখ লিটার পানি!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম
http://www.dw.com/bn/বিশ্বব্যাপী পানি সংকটের জন্য দায়ী বলিউড/a-6108079
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×