somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়ঃসন্ধির কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা - এর প্রতিকারে সমাজ ও আমাদের দায়িত্ব

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মহত্যা করতে যাওয়া মানুষেরা অনেক দিন ধরেই একটু একটু করে ‘কিউ’ দিতে থাকে, জানান দিতে থাকে তাদের আত্মহত্যার সম্ভাবনা। দুর্ভাগ্যবশত আমরা, তার চারপাশের মানুষেরা সেই ইশারা বা কিউগুলির অর্থ বের করতে পারি না। হয়তো খেয়াল করি না বলে ধরতে পারি না, বুঝতে পারি না। যদি পারতাম, তাহলে রুখে দেওয়া সম্ভব আত্মহত্যার প্রক্রিয়াটি।

কিছুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়ে একটি মেয়ে পরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যার পূর্বে একাধিক জনকে ফোন করে করে সে বিরক্ত করেছিল। এই তীব্র সময়ে তাকে সাহায্য করার মতো কাউকে পাওয়া যায়নি! না নিকট না দূরের কারো সাহায্য পায়নি সে, পায়নি কারো কাছ থেকে স্বান্তনাটুকু যা সে হয়তো প্রত্যাশা করছিলো।

উদাহরণ স্বরূপ বলা যায়, কানাডায় ডাক্তার, সোশ্যাল ওয়ার্কার, মনোচিকিৎসক, স্কুলের শিক্ষক, নার্স অথবা সামাজিক কোনো দায়িত্ববান কারও কাছে যদি কেউ ভুলক্রমেও আত্মহত্যার সম্ভাবনার কথা জানায় অথবা হুমকি দেয়, সঙ্গে সঙ্গে সেই দায়িত্ববান মানুষটির প্রধান কাজ হয়ে দাঁড়ায় এই মানুষটিকে এক মুহূর্তের জন্যেও ছেড়ে না দেওয়া। এমনকি বাথরুমেও নয়। তাকে ইমার্জেন্সিতে বা একজন ডাক্তারের তত্ত্বাবধানে পাঠিয়ে এই তীব্র ইমোশনের কোনো একটা তাৎক্ষণিক সুরাহা করে তবেই রেহাই! নইলে ওই পদের মানুষটির চাকরি হারাতে তো হবেই, পাশাপাশি তার জেল-জরিমানা হবার সম্ভাবনাও থাকে।

এ জন্য অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশেও সামাজিক প্রচারণা আর সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে সাধারণ নাগরিকদের ভেতরে এই সচেতনতা তৈরি করে এ ধরণের আত্মহত্যা রোধ করা সম্ভব। দুঃখের তীব্রতা নয়, স্ট্রেস হ্যান্ডেল করার দক্ষতার অভাবই আত্মহত্যার মূল কারণ। তারপরও দুএকটি ঘটনা যে ঘটবে না তা বলা যাবে না, তবে সংখ্যাটা কমে আসবে।

বয়ঃসন্ধির কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার এ প্রবণতাটা বেশি। কারন তারা আবেগতাড়িত। হঠাৎ প্রেমে পড়া, অভিমান আর কষ্ট কোনটারই লাগাম এরা টানতে পারে না। নিজের বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক মূল্যবোধের শিকার হয়ে সমাজের চাওয়া অনুযায়ী প্রাণপণে আচরণ করতে থাকে। কোথাও সেটার ব্যত্যয় হয়েছে বলে মনে করলে তার নিজের মূল্যমান নিজের কাছে ক্রমান্বয়ে কমতে শুরু করে। সেলফ এসটিম কমে আসার এ প্রক্রিয়ায় সে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং এ সময়ে তার অন্যের সাহায্যের দরকার হয়। অন্ততপক্ষে ভারমুক্ত হতে আস্থাভাজন কারও কাছে নিজেকে উজাড় করে সব উগড়ে দিতে হয়। তাই আপনার চারপাশের বয়ঃসন্ধির কিশোর-কিশোরীদের খেয়ালে রাখুন। আত্মহত্যা করতে যাওয়া মানুষেরা অনেক দিন ধরেই যেহেতু একটু একটু করে ‘কিউ’ দিতে থাকে, জানান দিতে থাকে তাদের আত্মহত্যার সম্ভাবনা। তাই তাদের সেই ইশারা বা কিউগুলির অর্থ বের করার চেষ্টা করুন, তার সাথে কথা বলুন, তাকে বুঝান। তার জন্য সবচেয়ে ভালো হয়, কোনো কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা। তাঁরা কোনো জাজমেন্টে না গিয়েই গল্প শুনিয়ে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারেন। তাতেই পাহাড়সমান ইমোশন-অভিমান অনেকটাই হালকা হয়ে যায়। আর আবেগপ্রবণ সে কিশোর বা কিশোরী নিজের জীবনকে ভালোবাসতে শিখবে। তাকে বলুন-

‘‘ভালোবাসা একটি নরম-দরকারি অনুভূতি আর প্রেমে পড়া একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে মানুষের জীবনে। তবে সবার আগে তুমি নিজেকে ভালোবাসবে। এই পৃথিবীতে তোমার নিজের চেয়ে প্রিয় আর কিছুই হতে পারে না এবং তুমি কাউকে তোমার নিজের চেয়ে বেশি ভালোবাসতে পার না। তুমি নিজেকে সবচেয়ে ভালোবাস বলেই আর কাউকে তুমি তোমার চেয়ে বেশি গুরুত্ব দিতে পার না। কেউ যদি তোমাকে ‘প্রিটি’ বলে, তুমি খুশি হতে পার, কিন্তু তুমি ‘প্রিটিয়ার’ হবার চেষ্টা করতে পার না তাকে খুশি করবার জন্যে। তুমি কাউকে ভালোবাসবে তোমার ইচ্ছায়, কিন্তু তোমার চাওয়া-পাওয়ার লাগাম যেন তোমার হাতেই থাকে, তার হাতে নয়। তুমি বাঁচবে তোমার নিজের জীবন অর্থবহ করতে, আর কারও নয়।’’

সুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×