না এটা কোন দিন বদলের চমক নয়। এটা আমার ব্যক্তিগত চমক। গত সপ্তাহে বাড়ী গিয়েছিলাম। এখন প্রশ্ন আসাটাই সাভাবিক আমার বাড়ী কোথায়? হ্যাঁ আমার বাড়ী দেশের দক্ষিণাঞ্চলের একটি উপজেলায়। নামটা আর লিখলাম না। তবে ৯ থেকে ৩০ ঘন্টা লেগে যেতো বাড়ী যেতে। এবার তার ব্যতিক্রম ঘটিয়ে মাত্র ৬ ঘন্টায় বাসায় পৌছে গেলাম।
বরিশাল সদর থেকেও এত তারাতারি ঢাকায় আসা যায় না। কারণ মাওয়া অথবা দৌলতদিয়া ফেরীতে দেরী হয়ে যায়।
অবশ্য আমি এবার যেভাবে এসেছি এরকম এখন অনেকেই ঢাকা আসেন দক্ষিণাঞ্চল থেকে। দেড়ি হওয়ার নানা কারণ।
যেমন মাওয়া ফেরীতে গাড়ী ওঠার পর ছাড়তে সময় লাগে কমপেক্ষ আধাঘন্টা। কারণ বলতে পারবে ঘাটের নেতারা। তবে আমি দেখেছি গাড়ী সব উঠা শেষ হওয়ার পরও টিকিট কাটার নামে আধাঘন্টা নষ্ট করা হয়। তারপর তেল চুরির জন্য ফেরী চালানো হয় ধীরে ধীরে। পারি দিতে সময় লাগে দুই ঘন্টা। ঘাটে যদি যানজট না থাকে তাহলে কমপেক্ষ সারে তিন ঘন্টায় পার হওয়া যাবে। জট থাকলে সময়ের কোন হিসাব নেই। কখনও পাঁচ কখনও আট ঘন্টা লাগতে পারে।
তবে আমি এবার আমার উপজেলা সদর থেকে বাসে উঠলাম বর্তমান ঘড়ির সময় সকাল আটটায়। দুপুর সারে বারোটায় কাওরাকান্দি অর্থাৎ মাওয়ার ওপার পৌছলাম। স্পীড বোটে মাওয়া আসতে সময় লাগলো ২০ মিনিট। এপার এসে ইলিস পরিবহনে ঢাকা আসতে এক ঘন্টা। বাসায় পৌছতে আরও আঘা ঘন্টা তার মানে ৬ঘন্টায় বাসায় চলে এলাম। অনেকেই প্রশ্ন করেছিল এত তারাতারি কিভাবে এলাম। তবে পদ্দা সেতু হলে আরও তারাতারি আসা যাবে। দক্ষিণাঞ্চলে যারা মাঝে মাঝে যাতায়াত করেন তাদের জন্য স্পীড বোটে দ্রুত যাওয়ার পথ খোলা আছে। তবে যারা নদীর ঢেউ ভয় পান তারা আবার স্পীড বোটে চরতে যেয়েন না। ভয় পাবেন। শীতকালে অবশ্য সে ভয় নেই। সবাইকে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



