দুনিয়ায় এখনও ভাল মানুষ আছে
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে বউ বাচ্চাকে আনতে স্কুলে যাওয়ার সময় বললো টাকা দাও মোবাইলে ব্যালান্স নাই। ১০০ টাকার একটা নোট দিয়ে বললাম আমার নম্বরেও ২০ টাকা দিও। দোকানে টাকা দিয়ে বাসায় আসার পর দেখলাম তার নম্বরে ৩০ আসলেও আমার ২০ আসছে না। বললো অপেক্ষা কর আসবে। কতক্ষণ পরে নিজেই দোকানে গিয়ে খাতা চেক করতেই দেখি আমার লক্ষী... শেষ নম্বরটা ভুল করেছে।
তার মানে ঢাকার টাকা বি-বাড়ীয়া চলে গেছে। নাম্বারটা নিয়ে কল দিলাম। রিসিভ করলো না। অজান্তেই একটা মন্তব্য করলাম পার্টি ভাল না। টাকা গেছে গা। বউকে কল দিয়ে বললাম মেয়ে মানুষদের মাথায় আল্লাহ বুদ্ধি দিবে কবে? স্বামীর নাম্বারটা ঠিক রাখতে পারো না। তেলে বেগুনে জ্বলে উঠে লাইন কেটে দিল।
রাগ করে আবার ২০ টাকা ঢুকিয়ে অফিসের দিকে রওয়ানা করলাম। মিনিট দশেক পরে কল এলো ওই নম্বর থেকে। কে ভাই। বললাম ভাই ভুলে আপনার নম্বরে ২০ টাকা চলে গেছে। তিনি বললেন কী আর করা। আপনার নম্বরে ২০ টাকা দিয়ে দেব।
তারও কিছু সময় পর ২০টাকার মেসেজ।
ভাবলাম আমার অনুমানটা ভুল ছিল। ভাল মানুষ এখনও আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন