somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারওয়ান বাজার থেকে মাছ কেনার আগে বা পরে বিনা খরচে মাছের ফরমালিন পরীক্ষা করা যাবে

১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারওয়ান বাজার থেকে মাছ কেনার আগে বা পরে মাছে ফরমালিন দেয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে পারবেন ক্রেতারা। সেজন্য মাছের বাজারে চালু করা হয়েছে ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র। সম্পূর্ণ বিনা খরচে ক্রেতারা মাছের ফরমালিন পরীক্ষা করে নেয়ার সুযোগ পাবেন। এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে কারওয়ান বাজারের খুচরা মাছ বাজারে। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এই ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করেছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, ক্রেতাদের সচেতনতার মাধ্যমেই মাছে ফরমালিন দেয়া বন্ধ করা সম্ভব হবে। তারা বলেন, ব্যবসায়ীদের কেউ কেউ বেশি মুনাফার আশায় এবং অসৎ উদ্দেশে মাছে ফরমালিন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। অসৎ ব্যবসায়ীদের এই প্রতারণা বন্ধ করতেই বাজারে এই ফরমালিন সনাক্তকরণ কেন্দ্র স্থাপন করা হলো। এতে করে ক্রেতারা কেনার আগে বা পরে মাছে ফরমালিন দেয়া হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে পারবেন। এই প্রকল্পের অধীনে ১০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ক্রেতারা সম্পূর্ণ বিনা খরচে কেনার আগে বা পরে মাছের ফরমালিন পরীক্ষা করতে পারবেন। কেনার পরে মাছে ফরমালিন পাওয়া গেলে বিক্রেতা মাছ ফেরত নিতে বা মাছ পরিবর্তন করে দিতে বাধ্য থাকবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×