somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত-২০১৩

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন রকমের সংগঠন আছে। আমরা যারা রিপোর্টিং এ কাজ করি তাদেরও অনেক সংগঠন। রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এর বয়স ১৭ বছরেরও বেশি। আমি নিজেও ওই সংগঠনের একজন স্থায়ী সদস্য।
এরপরে রিপোর্টারদের আরো ছোট ছোট বেশ কিছু সংগঠন আছে।
যেমন জাতীয় সংসদের সংবাদ যেসব রিপোর্টাররা কাভার করেন তাদের সংগঠন আছে। শেয়ার বাজার যারা কাভার করে তাদের আছে। ক্রাইম রিপোর্টারদের আলাদা সংগঠন আছে। অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের আলাদা সংগঠন আছে। ডিপ্লোম্যাটিক রিপোর্টারদের আছে। আরো অনেক আছে যা এখন মনে পড়ছে না বা আমি জানি না।
তবে আমি ৭ বছর আগে যখন এই পেশায় এলাম তখন থেকে একটা বিষয় লক্ষ্য করছিলাম, যে পলিটিক্যাল রিপোর্ট যারা কাভার করে তাদের আলাদা কোনো সংগঠন নেই। অথচ এই বিটেই সবচেয়ে বেশি রিপোর্টার কাজ করে থাকে। অনেকের সঙ্গে আলাপও করলাম। জানলাম কেউ কেউ নাকি চেষ্টা করেও সফল হয়নি। অর্থাৎ সংগঠন দাড় করাতে পারেনি।
তখন থেকেই চিন্তা করছিলাম এমন একটি সংগঠন থাকা দরকার। এবার এই সংগঠন গড়ে তোলার বিষয়ে চিন্তা করতে লাগলাম। কেউ কেউ সহযোগিতার কথা বললেও অনেকে নিরুৎসাহিতও করলেন। তারপরও একটা ঝুকি নিয়ে ফেললাম।
একদিন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার খোন্দকার কাওছার হোসেনের সঙ্গে আলাপ করলাম। তিনি রাজি হলেন। দুজনে উদ্যোগ নিয়ে বেশ কয়েকজন রিপোর্টারকে আমন্ত্রণ জানিয়ে একটা বৈঠক করলাম। অবশেষে গতবছর মে মাসে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে একটা সংগঠন করার চূড়ান্ত সিদ্ধান্তে পৌছালাম।
গঠিত হলো ~পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম"নামে একটি সংগঠন। ২১ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি করলাম মে মাসে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ২৫ ডিসেম্বর ২০১২ সালে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হবে। ১ জানুয়ারি ২০১৩ নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।
৩০ নভেম্বর ২০১২ পর্যন্ত এই ফোরামে ৮৩ জন রিপোর্টার যারা ঢাকায় বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন তারা সদস্য হয়েছেন।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২৫ ডিসেম্বরের সাধারণ সভায় সদস্যরা আমাকে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।
একই সঙ্গে সভাপতি পদে আমাদের সিনিয়র ভাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেনের নাম প্রস্তাব করেন সভাপতি খোন্দকার কাওছার ভাই। তার প্রস্তাবে সবাই একমত হওয়ায় মোস্তাক ভাইকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
এরপর সব সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১ জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। আগামী ২৫ ডিসেম্বর ২০১৩ পুনরায় বার্ষিক সাধারণ সভা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
যারা রাজনৈতিক বিটে কাজ করেন তাদের সবাইকে এই ফোরামের সদস্য হওয়ার আমন্ত্রণ থাকলো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×