somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নাম

২৮ শে জুন, ২০০৮ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা-মা আমার নাম রেখেছে অনিরুদ্ধ মৈনাক।

গতকালই আমার এ নাম রাখা হয়েছে। এর আগে আমার কোন নাম ছিল না। আমার বাবা-মা কে "আমার নাম রাখা হয়নি কেন?" জিজ্ঞেস করলেই তারা বলতো এখনো তো খুব দরকার পড়েনি! তা অবশ্য ঠিক, আমার আলাদা নামের দরকার আসলেই পড়েনি। আমাকে আমার বাবা ডাকত 'বাবা' বলে, মা ডাকতো অনেক নামে। কখনো 'বাবা', কখনো 'মা', কখনো 'লক্ষী সোনা' কখনো বা শুধুই 'ছানা' বলে। আমার এসব নামে ডাক শুনতে খুব ভালো লাগতো। এছাড়াও প্রত্যেকেই যে যার সম্পর্ক অনুযায়ী আমাকে ডাকতো। যেমন নানু আমাকে 'নানু', দাদা আমাকে 'দাদা', দাদু 'দাদু'...। ওনারা অবশ্য আমাকে ভাইয়াও ডাকতো। এভাবেই এক বছর ১৭ দিন আমার কোন নির্দিষ্ট নাম ছিল না। গতকাল আমার নতুন নাম দেয়া হলো। অনিরুদ্ধ মৈনাক। আমার বার্থ সার্টিফিকেট তুলতে নাকি আমার একটা নাম থাকতেই হবে। তাই কি আর করা! বাবা মা আমার নাম ঠিক করলো।

কাল রাতে বাবা আমাকে কোলে নিয়ে বারবার 'মৈনাক' বলছিল। আমার কাছে শব্দটি নতুন- কিন্তু একেবারে নতুন ছিল না। বাবা কয়েকবার 'মৈনাক' 'মৈনাক' বলাতে আমি আমার নাকে এক আঙ্গুল তুলে দেখিয়ে দিলাম। তাতে আমার বাবা খুব করে হেসে দিল। আমিও খুব মজা পেয়ে গেলাম। এরপরে বাবা আবার যখন 'মৈনাক' বললো- তখন আমি আরো আগ্রহ ভরে আমার নাকে আঙ্গুল দিলাম, তারপরে বাবার নাকেও আঙ্গুল দিয়ে দিলাম। আমার বাবা আবার অনেক হাসলো।
আমার খুব ভালো লাগলো।

তবে এখন বুঝতে পারছি- 'মৈনাক' সম্ভবত নাক না। অন্যকিছু। আমাকে দেখলেই সবাই 'মৈনাক' 'মৈনাক' বলছে। এটাই যে আমার নাম। তবে এখনো আমার বাবা-মা আমাকে বাবা, সোনামনি ইত্যাদি বলে ডাকছে। এসব শুনতেই আমার বেশী ভালো লাগে।


যাহোক, আমার নাম কিন্তু অনিরুদ্ধ মৈনাক। তোমরা কি জানো অনিরুদ্ধ মৈনাক মানে কি?
আমি আমার বাবা-মার কাছে এর অর্থ শুনেছি। সবকিছু এখনো বুঝি নি, তবে তোমাদের বলছি এই অনিরুদ্ধ মৈনাকের আসল অর্থ কি।

অনিরুদ্ধ অর্থ হচ্ছে যাকে রুদ্ধ করা যায় না এমন। আর "মৈনাক" হচ্ছে একটি মিথিকাল ক্যারেক্টর- এক পর্বত বিশেষ। ঘটনাটি অনেকটা এরকমঃ

অনেক অনেক দিন আগে পর্বতদের ডানা ছিল- ইয়া বড় বড় ডানা। এই ডানা দিয়ে উড়তে পারতো। কিন্তু সেই বিশাল বিশাল পর্বত উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যে জায়গায় গিয়ে বসতো সেখানকার জীব-জন্তু- গাছপালা-ঘর বাড়ি সবই ধ্বংস হয়ে যেত। ফলে, এই বিপদ থেকে বাঁচার জন্য সকলে মিলে দেবরাজ ইন্দ্রের কাছে গেল। ইন্দ্র রায় দিল, পর্বতদের ডানা কাটা হোক।

যেই কথা সেই কাজ, পর্বতদের ডানা কাটা হলো। কিন্তু একজন পর্বত, নাম মৈনাক- আগে টের পেয়ে যায় যে, ইন্দ্র পর্বতদের ডানা কাটার আদেশ দিয়েছেন। ফলে মৈনাক ডানা বাঁচানোর জন্য আগেই সমুদ্রের তলদেশে আত্মগোপন করে। ফলে, সমস্ত পর্বতের ডানা কাটা হলেও মৈনাকের ডানা কাটতে পারেনি।

তখন থেকেই পর্বত সমূহ স্থির। তবে মৈনাক নামে একজন পর্বতের ডানা কাটা যায়নি। সেই ডানা নিয়ে অক্ষত অবস্থায় মৈনাক এখনো আছে, কোন স্থানে....
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ রাত ১২:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×