ঘুম থেকে উঠলাম সকাল ১১টার সময়।
পাইলাম বন্ধুর ফোন। ব্যাপার কি?
কইলো, তার এক মেয়ে বন্ধুর মোবাইল নাম্বার ইন্টারনেটে কে জানি ছাইড়া দিছে, আর খালি বাজে বাজে ফোন আইতাছে।
তো অনলাইনে একটু খোজাখুজির পর দেখবার পারলাম, শুধু সেই মেয়েটির নাম্বার নয়, আরো অনেকগুলো নাম্বার এইখানে দেওয়া আছে। ঠিক কতজন মেয়ে এই সাইটে গিয়ে নিজেদের নাম্বার গুলো দিয়ে আসে, তা হলো প্রশ্ন।
এই শুয়োরগুলোর কাছে কি প্রাইভেসীর কোনই মূল্য নাই?
ঘুরতে ঘুরতে বাংলা বই ডাউনলোডের একটা সাইটে গিয়ে দেখলাম বহুত বই। বাংলাদেশের সব বড় বড় লেখকের বইগুলো স্ক্যান করা, এবং সবই মাগনা। তয় হাস্যকর লাগলো যখন সাইটটার একদম নিচে লেখা দেখলাম, "Copyright © 2009 ------. All Rights Reserved", আইন বিরুদ্ধ জিনিস দিয়া কয়, সব হেগো কপিরাইট করা।
এই ছাগলগুলো কি কিছুই জানেনা কপিরাইট বা এই রাইট রিজার্ভের ব্যাপারে?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


