মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে মঙ্গলবার তিন যুবকের উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় পায়নি পুলিশ। এদিকে গুলি করে হত্যা করা হয়নি বলে বুধবার বিকেলে লাশ ময়না তদন্তের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গের ফরেনসিক বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম জানিয়েছেন। তিনি জানান, এক যুবকের মাথায় ও বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে, সকাল থেকে মর্গে ভিড় জমায় দূর-দুরান্তের নিখোঁজ হওয়া লোকজনের আত্মীয়-স্বজনরা। অজ্ঞাত লাশ পাওয়া নিয়ে জেলাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেশে গুপ্তহত্যার মাত্রা ব্যাপকভাবে বেড়েছে বলে অনেকের অভিমত। গত এক সপ্তাহে শিশুসহ আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার কারণ উদঘাটনে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া আট লাশের মধ্যে তিনটি লাশের পরিচয় পাওয়া গেলেও শিশুসহ অপর অজ্ঞাত পাচঁ জনের লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর খবর পেয়ে মঙ্গলবার বিকেলে পুলিশ মুন্সীগঞ্জ শহরের অদূরে ধলেশ্বরী নদীর পড়ে নয়াগাওঁ, হাটলগিঞ্জ ও মোল্লাচর এলাকা থেকে অজ্ঞাত তিন যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ ডিসেম্বর মিরকাদিমের গোপপাড়া গ্রামের বাশঁ ঝাড়ের নিচ থেকে একদিন বয়সী নবজাতকের, ৮ ডিসেম্বর ধলেশ্বরী নদীর মোল্লারচর এলাকা থেকে ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আলামিনের লাশসহ দুই জনের লাশ এবং ৬ ডিসেম্বর সদররের চরবেশনাল এলাকা থেকে অলিদ হোসেন ও শ্রীনগরের হরপাড়া জামে মসজিদের টয়লেট থেকে শামিম নামের এক যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধার হওয়া আটটির মধ্যে পাঁচটি অজ্ঞাত যুবকের লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হওয়ার পর স্বজনরা এক যুবকের লাশ শনাক্ত করলেও অপর চারজন ও এক শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া সদরের বেশনাল ও শ্রীনগরের হরপাড়া থেকে উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় পাওয়ার এক সপ্তাহে হত্যার কারণ উদঘাটনে ব্যর্থ হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ জেলাটি নদীবেষ্টিত এবং দুটি মহাসড়ক এ জেলার ওপর দিয়ে যাওয়ায় আশপাশ জেলার লাশ সহজে এ জেলায় ফেলে যায় ঘাতকেরা। পুলিশ জানায়, পরিচয় শনাক্ত হওয়া দুই লাশের হত্যার কারণ উদঘাটন ও শিশুসহ পাঁচজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে তারা।
মুন্সীগঞ্জে এক সপ্তাহে ৮ লাশ উদ্ধার ॥ পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।