রাত 9.00 টায় বসেছিলাম টিভির সামনে । নির্দিষ্ট করে দেখছিলাম না কিছুই । উলটা -পালটা চ্যানেল পালটাচ্ছিলাম । হঠাৎ বাসার নতুন কাজের মেয়েটা বলে উঠল -'আপু, একটু স্টার প্লাসে দ্যান ।' আমি কান দিলাম না । পরে আবার বলে উঠল -"আপনে তো কিছু দ্যাকতেছেন না , একটু দ্যান না।" আমি বললাম, কেন স্টার প্লাসে দিব কেন? সে বলে কিনা- কসৌটি জিন্দেগী দেখব । আমার তো আক্কেল গুরুম । বলে কি পিচ্চি? আমি বললাম-আমি হিন্দি সিরিয়াল দেখি না । তোর ইচ্ছা হলে টিভি দেখ আর তা না হলে কাজ করতে যা। রাগে গজগজ করতে করতে পিচ্চি চলে গেল । আর আমি বসে ভাবতে লাগলাম, কি অবস্থা দেশের । গ্রামের পিচ্চি-কাচ্চা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে?
ওদের দোষ দিয়ে আর কি করব । এখন তো হিন্দি সিরিয়ালেরই যুগ চলছে । আধুনিক মহিলাগণ মনে করেন হিন্দি সিরিয়াল না দেখলে স্মার্ট হওয়া যায় না । আর তাই দলবেঁধে দেখে যান জেসি জ্যায়সি কৌয়ি নেহি, কুসুম, কসৌটি জিন্দেগি, কাহি তো হোগা, কাহানি ঘর ঘর কি ইত্যাদি ইত্যাদি । এগুলো ছাড়াও আরো কত যে সিরিয়াল আছে তা শুধু এর দর্শকগনই বলতে পারবেন । যেখানেই যাই কান পাতলেই শুনি মহিলারা হিন্দি সিরিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে আলাপ করছে । কেউ যদি একটা পর্বমিস করে তাহলে অন্যরা তার সাথে এমন ভাব করে যেন কিই না অন্যায় করে ফেলেছে ।
এ অবস্থা থেকে নিরসনের উপায় কি?? আমার মতে এখন যেহেতু অনেক নতুন বাংলা চ্যানেলের আবিভর্াব ঘটেছে এবং ভালো অনুষ্ঠান সম্প্রচার করছে তাই হিন্দি চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হোক । কেননা এই চ্যানেলগুলো আমাদেরকে শিক্ষামূলক কোন অনুষ্ঠান তো দিতে পারছেই না বরং এর মাধ্যমে আমাদের ভেতর অপসংস্কৃতি প্রবেশ করছে ।
এর পক্ষে-বিপক্ষে মতামত আশা করছি । আর না করলেও ক্ষতি নাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




