যেমন ধরুন হুইল পাউডারের বিজ্ঞাপনটি। এখানে দেখানো হয় যে তোতলা একটি ছেলে আবৃত্তি প্রতিযোগিতায় নাম লেখায়, আর তা নিয়ে অন্যরা হাসাহাসি করতে থাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি যখন প্রতিযোগিতায় ভাল পারফরম্যানস করে তখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে হুইল পাউডার কি গলা পরিষ্কারক??
আর ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপনগুলো তো রীতিমত আজগুবি। কালো বলে বিয়ে হচ্ছে না ক্রিম মাখো সাথে সাথে বিয়ে। চাকরী হচ্ছে না আবারো ক্রিম মাখো..........
আরেকটা বিজ্ঞাপনে দেখায়, জুস পান করার পর এতই এনার্জি লাভ করে যে, চলন্ত বাসের সাথে পাল্লা দিয়ে দৌড় শুরু করে। এটা যদি সম্ভব হত তাহলে মানুষজন আর কষ্ট করে বাসে ঝুলে যাতায়াত করত না। সবাই সেই জুস পান করে এক দৌড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যেত।
এরকম আরো হাজারো বিজ্ঞাপন আছে, সব বলে শেষ করা যাবে না। শুধু বিজ্ঞাপন নিমর্াতাদের উদ্দেশ্যে বলব, আপনারা সৃষ্টিশীল কিছু নির্মান করেন, যেন দর্শকরা বিরক্ত না হয়ে মুগ্ধ হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


