somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা বদলে গেছি ব্রিটিশরা এখন আছে

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগের কথা।এক কালে বাংলার মানুষ চা চিনত না।ব্রিটিশরা আধুনিকার সাথে যুক্ত করে দিল চা নামক পানীয়।এদেশের মানুষদের ধরে ধরে চা পান করাত ফ্রিতে।দিন ,রাত ,সপ্তাহ ,মাস, বছর পেরিয়ে বাংঙালিরা ধীরেধীরে চা পান করা শুরু করল। ফ্রি থেকে এবার চা পান শুরু হল অর্থের বিনিময়। দিনে দিনে চা পানের পরিধি বেড়ে চলছে জ্যামিতি হারে সাথে সাথে বাড়তে থাকল চায়ের ধরন কেউ পছন্দ করে লিকার চা কারো বা পছন্দ দুধ চা।এই দুধরনের চায়ের পাশাপাশি আবার তুলসী চা,আদা চা, সবুজ চা, নিম চা,সুগন্ধী চা,লেবু চা,মালাই চা কত কি এল।আবার চটপট গরম পানিতে টি ব্যাগ ডুবিয়ে, চিনি মিশিয়ে সার্ভ করা হয় পছন্দমতো চা। বন্ধু আড্ডা গান তরুন-তরুনী অফিস আদালত শহর গ্রাম সব কিছুর প্রান এক কাপ চা। কিছু মানুষ আবার সকাল বেলায় বেড টি ছাড়া প্রাকৃতিক কর্ম সারতে পারেন না। ফ্রিতে খাওয়া এই চায়ের কাপ এখন ৫-১০০ টাকায় গিয়েও থেমে নাই। রসিক বাংঙালি আবার চা নি তৈরি করেছেন চা খোর,এক কাপ চা নামক নাটক সিনেমা।চা কিন্তু কেবল সাধারন জনগনের মাঝে থেমে নেই রাজনৈতিক বাজারকেও চায়ের কাপের গরম ধোয়া চাংগা করে রেখেছে এর প্রমান কয়েক দিন আগেও রাজনৈতিক চরম অস্থিরতার সময় এক নেত্রী অন জনকে চায়ের দাওয়াত দিয়েছিলেন!
সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুক" এর এক কোটি সদ্যদ নিয়ে তাদের বাংলা পরিবার।মোবাইল ফোন কম্পানীর ফ্রি ফেসবুক অফার আর চায়নিজ ব্যান্ডের মোবাইল ফোন এই ইউজার সংখ্যা বাড়াতে অনন্য ভূমিকা পালন করছে,(আমিও একজন চাইনিজ মোবাইলের ফেসবুক ইউজার) এক কালের ফ্রি চা পানের মত মোবাইল ফোন অপরেটর গুলো বিভিন্ন সময় ফ্রি ফেইস বুক ব্যাবহারের সুযোগ দেয় কখন ছবি ছাড়া, কখন ছবি সহ আবার পিক অফ পিক সময় মেনে ঠিক লেবু চা,আদা চা,মালাই চা..... এর মত আর কি।আর আমরা সেটা ব্যাবহার করে অভ্যস্ত হয়ে কেউ চড়া দামে নেট প্যাকেজ কিনি কেবল ফেসবুক ব্যাবহার করতে। ইন্টারনেট বলতে আমাদের মাঝে কেবল নীল সাদার ছড়াছড়ি ফেসবুক হোম পেইজ আর অন্য দিকে মোবাইল অপরেটর গুলো আধুনিক ব্রিটিশদের ভুমিকা পালন করে যাচ্ছে। কয়েক দিন আগে সব থেকে বড় মোবাইল ফোন অপরেটর গ্রামীণফোন ঢাকঢোল পিটিয়ে ঘোষনা দিল তারা সারা দিন ফ্রি ফেসবুক ব্যাবহারের সুবিধা দিচ্ছে, যার যা ছিলা সব নিয়া ঝাপিয়ে পরল গ্রামীণ সংযোগ চালু করতে আর এই ফাকে গ্রামীণফোন দেখিয়ে দিল তাদের ব্যাবহারকারীর সংখ্যা এখন ৫ কোটি।কাজ শেষ কোন প্রকার ঘোষনা ছাড়াই তার ফ্রি অফরটি বন্ধ করে দিল। এদিকে আম পাব্লিক মনের আনন্দে সেলফি আপলোডে ব্যাস্ত, তলে তলে কাজ সারল গ্রামীণফোন যার ব্যালেন্সে টাকা যা ছিল সব ফাকা করে "৫ কোটি" উৎসব পালনের খরচ টাকা তুলে নিল, এক ঢিলে যদি অনেক পাখি মরে ঢিল মারতে আপত্তি কিসে!! এ দেখি ৯ টা বেজে গেল, ব্যাচেলদের তো আর বেড টি হয় না,মোবাইলটা গুঁতাইতে গুঁতাইতে যাই গলির মোরে চায়ের দোকানে.... মামা দুধ চিনি ডাবল,এক কাপ চা হবে...ধুর নিউজ ফিডে সেলফি কুলফি ছাড়া আর কিছু নাই।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×