এফবিআইএর সাজানো ঘটনায় ফাঁসিয়ে সন্ত্রাসের অভিযোগে আটক বাংলাদেশী ছাত্র কাজী রেজওয়ানুল আহসান নাফিস নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানি গতকাল ৯ জানুয়ারী বুধবার নিউইয়র্র্কের ব্রুকলীনে এক আদালতে অনুষ্ঠিত হয়। নাফিসের উপস্থিতিতে তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী বিচারকের সামনে নাফিসকে নির্দোষ দাবী করেন। বাদী ও আসামি পক্ষ আলাপ আলোচনার পর শুনানীর পরবর্তী তারিখ আগামী ২০ ফেব্রুয়ারী নির্ধারণ করা হয়। এ ব্যাপারে নাফিসের আইনজীবী হেইডি সিজার মন্তব্য করেননি।গত ৯ জানুয়ারী শুনানি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মাত্র ১৫ মিনিট স্থায়ী ছিল শুনানি। মামলার বিচার প্রক্রিয়া নিয়ে মূলত: শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ৩ এপ্রিল থেকে নাফিসের বিরুদ্ধে মামলার পূর্ণাঙ্গ শুনানি আরম্ভ হবে বলে আদালত সূত্রে জানা গেছে।নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৯টায় নাফিসকে আদালতে হাজির করা হলে ফেডারেল কোর্টের প্রধান বিচারক ক্যারল অ্যামনের কোর্টে নাফিসের মামলার শুনানি হয়। নাফিসের আইনজীবী তাকে নির্দোষ দাবী করে জামিনের আবেদন করলে সরকারী আইনজীবী জামিনের বিরোধিতা করেন তাকে আটক রাখার যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে বিচারক পরবর্তী শুনানির দিন ২০ ফেব্রুয়ারী ধার্য করেন।নাফিসকে আদালতে আনা হয় হালকা ছাই রং এর পোষাকে। তার আইনজীবী হেইডি সিজার তার পাশেই উপবিষ্ট ছিলেন। শুধু বক্তব্য দেয়ার সময় উঠে দাঁড়ান ও নাফিসের জামিনের জন্য প্রার্থনা করেন । নাফিস আদালতে অবস্থান করার বেশির ভাগ সময়ে নির্লিপ্ত ছিলেন। শুনানি প্রত্যক্ষ করার জন্য আদালতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ দূতাবাসের শামসুল হক, নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম ও দূতাবাস কর্মকর্তা শাহানারা মনিকা। শুনানি শেষে নাফিসের সাথে কথা বলেন দূতাবাস কর্মকর্তারা। নাফিস তাদেরকে জানিয়েছেন যে তিনি হাজত থেকে টেলিফোনে বাবা মা ও পরিবারের অন্যান্যের সাথে কথা বলতে পারেন।শুনানি শেষে নাফিসকে আবার জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য, নিউইয়র্র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার অভিযোগে এফবিআই গত ১৭ অক্টোবর নাফিসকে গ্রেফতার করে। গত বছরের প্রথমার্ধে ষ্টুডেন্ট ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন।
নিউইর্য়ক কোটে নাফিস নিজেকে নির্দোষ দাবী করেছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।