বাবাকে স্মরণ করা কি শুধু একটি নির্দিষ্ট দিনের জন্য !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি আপনি পশ্চিমাদের দ্বারা নির্ধারিত তথাকথিত বাবা দিবসের দিন তারিখের কথা জানি কিন্তু যে সন্তানগুলি বস্তিতে আজ জন্ম নিল,যে সন্তানগুলি অশিক্ষিত বাবা-মার ঘরে জন্ম নিল তাদের বাবা কি সন্তানের শুভেচ্ছা পায় না ? আমি বলি তাদের কাছেই বাবা-মার প্রতি আদি ও অকৃতিম ভালোবাসা বিদ্যমান। তারা বাবা –মা কে সবসময় স্মরণ করে। তারা বাবা-মাকে সামান্য রুটি-রুজির মাধ্যমে খুশি রাখার চেষ্টা করে। শ্রমজীবী রিকশাচালকটিও অসুস্থ বাবা-মার চিকিৎসার টাকা-পয়সা বাসায় না পাঠিয়ে আহারটুকু গ্রহণ করতে চায় না। তারা বাবা-মার জন্য একটি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করে না। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে একটি বিশেষ দিনে শুভেচ্ছা কার্ড পাঠানোর কথা ভাবে না। যতদিন বাবা-মা বেঁচে আছে ততদিন তারা বাবা-মাকে ঠিকভাবে দেখাশুনা করার চেষ্টা করে। আমি আপনি যারা বাবা-মার চেষ্টায় দু-কলম লেখাপড়া শিখেছি তাদের মধ্যেই যত গলদ। নিজ নিজ কাজে ব্যস্ত থাকি,এমনকি বাবা-মাকে দেখতে যাওয়ার আমাদের সময় হয় না। আমরা বাবা-মা দিবসে সভা-সেমিনার করি,বড় বড় লেকচার দেই কিন্তু নিজ বাবা-মা কিভাবে আছে ? কেমন আছে ? সে খোঁজ-খবর আমরা রাখি না। আমার মত যাদের বাবা আজ পৃথিবীতে নেই বা যাদের বাবা-মা উভয়ই নেই তাদের বাবা-মার আত্না কিন্তু সবসময় আমাদেরকে দেখছেন,আমাদের জন্য মঙ্গল কামনা করছেন। শুধু একটি দিন নয়,প্রতিটি দিন- ক্ষণ বাবা-মাকে স্মরণ করেই হোক আমাদের পথচলা।
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।