নিষ্ঠুর শীত নামে বস্তিতে,
নির্মম আঘাত হানে অস্থিতে।
বিবস্ত্র শিশু সন্তান অন্নাভাবে নিরন্তর কাদে,
মা যে ক্ষুদটুকু ছিল তাই রাঁধে।
রান্না সারা হলে মা সন্তানের দিকে চায় ,
ততক্ষণে বাছাধন অনাহারে ঘুম যায়।
নীরব-নিথর সন্ধ্যা যখন ক্ষুধার্ত শিশুর কান্নায় ভারী হয়ে ওঠে,
হয়তো তখন কারো কারো বাড়ি-ঘর কোরমা পোলউয়ের সুগন্ধে ম ম করে।
কেউবা রাত ভারী হলে গাঁজার গন্ধে জীবনের মানে খোজে,
কোথাওবা পতিতারা বেঁছে থাকার তাগিদে উদ্দাম নৃত্তে মেতে ওঠে।
সাঁ করে সভ্য মানুষ ট্রেনে সভ্যতার উন্নয়নকল্পে দেশ হতে দেশান্তরে ছুটে যায়,
এই হতচ্ছাড়া বস্তিবাসীর দিকে কেবা তাকায় ?
ঠান্ডায় জুবুথুবু বৃদ্ধার প্রাণ যায় যায়,
তখন সমাজের কেউবা উষ্ণ লেপটা গায়ে জড়ায়।
ক্ষুধার্ত শিশুর কান্নায় আবারও সকাল হয় ,
সভ্যতা এগিয়ে যায় আর বস্তি বস্তিই থেকে যায়।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।