দলাদলি হাতাহাতি আর ঘৃন্য রাজনীতির
আড়ালে ডুকরে কাঁদ হে গনতন্ত্র ।
অর্থহীন তর্কের প্যাচাল -
মন্ত্রী আমলাদের পাছায় মাখো তেল সাবান ।
আর আমরা জীবনের ক্রান্তি লগ্নে
নারী স্তনে ঢালি অমিয় সুধা-
চুকচুক করে চেটে খাই ।
এরচেয়ে বরং, নায়কতন্ত্রই ভালো ।
সচিবালয়ে বিদেহী আত্মার ফাইল,
ছাত্রের হাতে কাঁটা রাইফেল
তৈরী হচ্ছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি ।
ক্রস ফায়ারের নীল নক্ শা
বাঁধন হারা আরও একঝাক আত্মা ।।
এরচেয়ে বরং নায়কতন্ত্রই ভালো
বেশ্যার দালাল হবে একজন
বন্ধ হবে কলমের অকাল গর্ভপাত !
তথাকথিত কর্মীরা জারজ জন্ম ভুলে
খুঁজে নিবে একক পিতা ;
খচাবন্দী হবে রক্তের রক্তিম উল্লাস ।
বরং, নায়কতন্ত্রই ভালো ।।
-২৫/৫/০৫
বাকলেট
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


