বুলেট মাধব ঈশ্বরীর চোখ
উদম শরীর, তিলোত্তমা শ্বাপদ-আহা ;
হায়না মানুষ, শকুনীর চোখ,
সেই কবে মরে গেছে-
বনলতা সেনেরা ।
নিঃসঙ্গ দারূচিনি দ্বীপদেশ
বটতলে সুরঞ্জনারা কাপড়ের মত
বদলাচ্ছে প্রেমীক ।
মৃত সুদর্শনারা আবার জেগে উঠেছে,
নির্বাসন থেকে ফিরে এসেছে সব নষ্ট কবিতা ।
অতৃপ্ত বারবারা*, লোহিত সাগরে তমিস্রার পদধ্বনি ;
মানুষের রক্তে হাসো ঈশ্বর !
..........................স্নান করো ?
তবে হাসতে থাকো...........
জীর্ণ, বিকানো, বিমর্ষ দেহ নিয়ে
অপবিত্র ঈশ্বরীর
রচে মানবতার গান -
"তোমরা মানবতার ক্লোন কর
মানুষ নয়, হ্যাঁ মানবতার গান ।"
[*পুরোনাম বারবারা ভিলিয়ার্স । জন্ম : ১৬৪১ খ্রী:, সুন্দরী, চরীত্রহীন, স্বার্থপর এক নারী । ইল্যাংন্ডের রাজা ২য় চার্লসের উপপত্নী । রাজকে বসকরে সকল রাজকর্মই চালাত বারবারা । তিনি ৬৪ বছর বয়স পর্যন্ত প্রেমীক বদল করেন ১৮ বার এবং ৮ বার অন্ত:সত্তা হন । ]
রচনা কাল - ১৩/১১/২০০০
চিলমারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



