somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের বাসর লিখেছেন : আলম

১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বাসর রাতে কী হবে, এটা নিয়ে কমবেশি চিন্তা হয়ত সবার মাথায়ই উঁকি দেয়। আমরা যারা এখন ‘কুমার’, এই চিন্তাটা আমাদেরই বেশি। বাসর রাতে বৌয়ের সাথে আমার কী কথা হবে, সেটাই উঠে এসেছে এই কবিতায়। প্রথমে স্বামী, এরপর স্ত্রী এভাবে নিচে নিচে কথোপকথন হিসেবে পড়ে যেতে হবে এটা। কবিতাটা তাইফুর ভাইকে গিফট করা হলো। :gulti: )

-অবশেষে এলো এই রাত
সহস্র প্রতীক্ষার প্রহর পেরিয়ে এলো এই রাত।
মায়াবী জ্যোত্স্নায় হৃদয় মাতাল করে এলো
তোমায় আপন করে নেবার মহেন্দ্রক্ষণ হলো।

-সত্যি প্রিয় হায়
কতো শত রঙ্গে এঁকেছি তোমায়।
অবশেষে পেলাম তোমার মিলন,
এ যে কী এক মধুর স্বপন।

-স্বপ্ন নয়গো প্রিয়া, এতো সত্যিকারের আমি।
তোমায় স্মরে প্রেমের কাব্য লিখেছে যেই স্বামী।
এইতো আমি।

-হাতটা তবে ছোঁও একটু, দেখাও সত্যখানি।
স্পর্শে তোমার কল্পনা সব হারাক এখুনি।
তোমার বুকে মাথা রেখে এতোদিনের আল্পনা-
মিলিয়ে দেখি কতোটুকু সত্য হলো ভাবনা।

-হাতটা ছোঁব আর কিছুনা,
লতার মতো জড়িয়ে থেকো এই বাসনা।
তোমায় নিয়ে গড়বো প্রেমের বাসর রচনা।

-সারাজীবন সঙ্গে রবো এই কামনা।
দিচ্ছি কথা, তোমায় ছেড়ে কোথা যাবনা।
কেবল আদর বিনে আর কিছুই চাইবনা।

-আদর অনেক পাবে যদি লক্ষ্মী হয়ে থাক।
মিষ্টি হেসে পুরো বাড়ি মাতিয়ে যদি রাখো।
সোহাগ দিয়ে সারাটাক্ষণ প্রাণ জুড়িয়ে ডাক।

-প্রেম দেবগো উজাড় করে, দ্বিধা রবে নাকো।
চাইবে যা চাও যেমন খুশি, না করব নাকো।

-তোমায় পেয়ে সত্যি হলাম ধন্য বড় প্রিয়া।
এক অনুরোধ, রাখবে বলে আশা বুকে নিয়া-
করছি আরজ, আমার মাকে জড়িয়ে রেখো ভালবাসিয়া।
মা যে আমার বড়ো অভাগী, সারা জীবন গেলো
আমার সুখের কথা স্মরে শুধু কষ্ট পেলো।
বাবা যদিবা থাকতো বেঁচে হয়ত হতো কিছু
একা একা জীবনটা তার কাটলো রয়ে পিছু।

-তোমার মা যে আমারও মা, ভাবছ কেন মিছে
সেবা-যত্নে রাখবো তাকে, রাগ না করেন পাছে।
তুমি কেবল চলার পথে ধরিয়ে দিও ভুল
সদাই রবো তৈরি আমি নিতে মাশুল।

-এইতো হলো হামদাম আমার, এইতো পরানপ্রিয়া
জগতশ্রেষ্ঠা বৌ হলে মোর, তাই দিয়েছি হিয়া।

-খোদার কাছে এই মিনতি, মিলেমিশে রেখো,
সারাজীবন ভালবাসায় জড়িয়ে যেন থাকো।

-ঢের হয়েছে কথার মালা
এবার শুবে এসো,
শিয়রপাশে ফুলের মেলা
সুবাস জুড়ে মেশো।
বাতায়নে হাসে মিষ্টি
বাঁকা চাঁদ ওই দেখো,
আমার ঘরে বাসে নটি
নয়নভরে চেখো।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×