ইয়াবাসহ ধরা খেলেন মন্ত্রী আবুলের ভাতিজি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের চাচাতো ভাইয়ের মেয়ে ঝুমা (১৯) ৭০ পিস ইয়াবাসহ ধরা পড়েছেন ডিবি পুলিশের হাতে।
গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি ডিবি পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টায় যোগাযোগমন্ত্রীর ভাস্তি ঝুমার বাবার বাড়ি বেতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।
এ সময় ঝুমার ঘরের একটি ওষুধের কৌটা থেকে পুলিশ ৭০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে ডিবির এসআই কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে ঝুমার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। তিনি ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত। ঝুমা বিবাহিত এবং তার স্বামী খালেক মাহমুদ ওমান প্রবাসী। তার বাবা সৈয়দ জালাল উদ্দিন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের একটি ফার্মে চাকরি করেন।
তিনি আরও জানান, বর্তমানে ঝুমাকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এদিকে, ঝুমা ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত নন বলে বাংলানিউজের কাছে দাবি করেছেন।
তিনি বাংলানিউজকে বলেন, ‘কে বা কারা আমার বিরুদ্ধে শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
মেঝ দা

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন
বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।
এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন
শুধু মাকেই মনে পড়ে

সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।