somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থেকো...

১৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার মন মাতানো পাগলা করা ভোর
আজকে আমার নেই কোন সাধ, আকুল বাহু ডোর।
আজকে আমার সব ছুটি, তাই নেই যে কোন কাজ
আজকে আমার চাইনা কিছুই মন ভোলানো সাঁজ।
আজকে আমার শেষেরা সব নতুন করে শুরু
আজকে আমার নেই কোন ভয় বক্ষ দুরু দুরু।
আজকে আমার পুরান ভাঙ্গা নেই যে নতুন গড়া
আজকে আমার নেইকো স্বপন নতুন রঙে ভরা।
আজকে আমার ভাল লাগার আবার হল শেষ
আজকে আমার "বেশতো ছিলাম এইতো আছি বেশ"।

আজকে আমায় বোলোনা কেউ "তোমায় ভালবাসি"
আজকে আমায় করবে ঘৃনা তোমার মুখের হাসি।
আজকে আমায় চাঁদের আলো করবে শুধুই ম্লান
আজকে আমায় কাঁদিয়ে মন হাসবে প্রেমের গান।
আজকে আমায় সব বাঁধনই মুক্ত করে কেনো!
আজকে আমায় সব কঠিনই করলো সহজ যেনো।
আজকে আমায় স্মৃতিরা সব করবে আঘাত বুকে
আজকে আমায় রাখবে সবল হৃদয় নতুন সুখে।
আজকে আমায় নতুন করে পাওয়ার আশা নেই
আজকে আমায় তেমন পাবে যেমন ছিলাম সেই।

আজকে আমি মুক্ত হলাম মেলে আবার ডানা
আজকে আমি অজানাতে ভুলে সকল জানা।
আজকে আমি ভরবো না আর রঙে সাদা কালো
আজকে আমি স্বপন আমার মুঁছবো সেটাই ভালো।
আজকে আমি ছোঁয়া ঠোঁটের নেবোনা চোঁখ বুঁজে
আজকে আমি দেখবো না আর তোমার বাহু খুঁজে।
আজকে আমি সব পেয়েছি চাইনা কিছু আর
আজকে আমি পূর্ণ সবে চাইনা নতুন ভার।
আজকে আমি কাঁদছি হাঃ হাঃ নয়কো চোঁখের জল
আজকে আমি ধুয়েছি সব এটা চোঁখের ছল।

আজকে শুধু একটা চাওয়া বোলোনা আর দিতে
সবই ছিলো তোমার যেগো পারলে নাগো নিতে।
আজকে তুমি হেসো না আর মন ভোলানো হাসি
শুনবো না আর পাগল করা "তোমায় ভালো বাসি"।

(রিপোস্ট)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×