তৃষ্ণা আছে বলেই আর্তি
----------------------------------------
রেখা সে সরলই হোক আর বক্র
দু'বিন্দুর ফারাকে মায়া শব্দটি থাকে
আর উচ্চারিত হতেই আমরা তৃষ্ণার্ত হয়ে পরি
পৃথিবী কি অনন্ত আশ্রয়? ঘরবাড়ি পিঠে নিয়ে ঘুরি
বহুরকমের চাবি
অনেক দেরাজ-আলমারি
বংশগত সিন্দুকে গুচ্ছিত রেখে মায়া
ছায়ার ভেতর থেকে বেরিয়ে যায় হাওয়া
এই এক জীবনে অনেক কাজই আমার শেষ হবেনা
হে রজঃস্বলা পৃথিবী!
তোমার জরায়ুর সিঁথান থেকে আমি আরো কয়েকবার
জেগে উঠতে চাই......
---------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


