somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল করা হচ্ছে মস্তবড় ভূল

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুল করা হচ্ছে মস্তবড় ভূল
-----------------------------------

বলখেলার মাঠে আমাদের দলে যারা একা ড্রিবলিং করে ছুটছে
তাদের কে এখনি ছাঁটাই করা দরকার অথবা ঠ্যাং ভেঙ্গে দাও।
জানি,জয়টা খুব দেরীতে আসবে, জানি তারা ডাকসাইডের খেলোয়ার
তবু একটা দৃষ্টিনন্দন খেলার স্বপ্ন আমরা দেখতে পারি
এখনি তাদের ছাঁটাই করা দরকার।

ছেলেটা দেয়ালে গতদুদিন থেকে আঁকিবুকি করছেনা; ওর জ্বর
তুমি এখন কেন আফসোস করছো? তার জন্য শ্লেট পেন্সিল কিনাটা
বড় অপচয় কারন সে দেয়ালে আঁকতে-লিখতে পছন্দ করছে। বরং
শ্লেট পেন্সিলের অর্থ দিয়ে আমরা প্রতি বছর ঘরে চুনকাম করতে পারি।
তাকে বারন করার মানেই হচ্ছে আমাদের কাজ আমরা বুঝে উঠিনি এখনো।

দ্যাখো! দেয়ালে সে দুদিন আগে একটা দাগ দিয়েছিল
কুঠারের মত দেখাচ্ছে
আমার পিতামহ ছিলেন কাঠুরিয়া। তাদেরকে গাছ কাটা থেকে যারা
বিরত থাকতে বলেছিলেন তারা কাজগুলো ভালো করে বুঝে উঠেনি।
তর্ক করোনা!
গাছ কাটা কোন পাপ নয়। বরং যে শিক্ষা একটা পেশার অন্তরায় হয়ে দাঁড়ায়
সেটাকে আমি গোনায় ধরিনা। যারা গিয়েছিল কাঠুরিয়াদের গ্রামে গাছকাটা
রোধের শিক্ষা দিতে তারা সবাই পাপী; পদে পদে পাপ করেছে। তারা তাদের
কাজ বুঝে উঠতে পারেনি
তারা কোন গাছের চারা লাগায়নি।
বলছিতো তর্ক করোনা
তারা গাছ লাগায়নি এবং তারা কাজ বুঝেনি।
ভুল করা হচ্ছে মস্তবড় ভূল
আমি হলফ করে বলতে চাই একদিন তোমাদের বাচ্চারা ভাত না খেলে
দেয়ালের আঁকিবুকিও কিচ্ছা-গল্প হয়ে যাবে
যেমন আমার পিতামহ কে বানাই কাঠুরিয়া আর তোমার সন্তান দ্যাখো
জ্বরের ওষুধ গিলছে


-----------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×