আমি তো ভালোবেসে কাঙ্গাল হতে চেয়েছিলাম,
আজ এতটা পথ পাড়ি দিয়ে
বুঝে গেছি কতটা কাঙ্গাল আমি হয়েছি, আর
কতটা কাঙ্গাল হলে মনের মানুষটি
বুঝে নিবে একজন মানুষ
কতটা ভালোবাসলে সন্নাসী হয় ।
প্রতিনিয়ত যার ভালোবাসা আমাকে বাঁচতে শেখায়,
আকালের কালে যার সংস্পর্শ আমাকে প্রেরণা দিয়েছে,
প্রতিটি সুখে অসুখে যে আমার সুখে সুখী,
আর আমার অসুখে অসুখী হয়েছে,
তার এতটুকু নিরবতা
আমাকে অস্তির করছে প্রতিনিয়ত ।
নারী; যতটুকু অভিমান হলে
মানুষ তার মনের মানুষটাকে দূরে ঠেলে না দেয়,
ঠিক ততটুকু অভিমান আমিও পুষছি মনে ।
তাই তো তোমার মত মনোকষ্টে
আমিও পুড়ছি এখন, ঠিক যতটুকু পুড়ছো তুমি । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



