তোমাকে দেখিনা বহু দিন,
তোমার সেই মন ভুলানো হাসি, মায়াবী মুখ,
মেহেদী রাঙ্গা হাত, দেখি না অনেক দিন।
তোমার হাতে হাত রেখে উজ্জ্বল সম্ভাবনার কথা
বলা হয় না সেই কবে থেকে।
চোখ বন্ধ করে তোমাকে অনুভব করে করে;
ভাল আছি, ভাল থেকো ধ্বনিতে;
আমি আর কত দিন দেখবো না তোমাকে?
আমি তোমাকে দেখতে চাই এখনিই, এই মুহুর্তে।
তোমার বুকে মাথা রেখে
সবটুকু ভালবাসা আদায় করে নিবো
আজ স্বার্থপরের মতো;
যে ভালবাসা পেতে
প্রতিনিয়ত অপেক্ষা আমার।
তোমার কানে কানে গূন গূন করে
আজ আবারও জানিয়ে দিতে চাই;
আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি,
বাসবো অনন্তকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




